এক্সপ্লোর

Odisha News : দুর্গাপ্রতিমা নিরঞ্জন ঘিরে চরম অশান্তি কটকে, জখম ২৫; অগ্নিসংযোগ; সাসপেন্ড ইন্টারনেট পরিষেবা

Durga Idol Immersion : আইন-শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের বিরুদ্ধে "সম্পূর্ণ ব্যর্থতার" অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কটকে প্রতিমা নিরঞ্জন ঘিরে সংঘর্ষ, ২৫ জন আহত।
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩টি থানা এলাকায় জারি নিষেধাজ্ঞা।
  • মিউজিকের প্রতিবাদে পাথর ছোড়া, পরে লাঠিচার্জ পুলিশের।
  • শান্তি রক্ষায় বাইক র‍্যালির আবেদন প্রত্যাখ্যান পুলিশের।

কটক : দুর্গাপ্রতিমার নিরঞ্জনকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পড়শি রাজ্য। কটকে জখম ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের ১৩টি থানা এলাকায় নিষেধাজ্ঞামূলক নির্দেশিকা জারি করেছে ওড়িশা সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। পুলিশ কমিশনার এস দেবদত্ত সিংহ জানিয়েছেন, রবিবার রাত ১০টা থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত নির্দেশ কার্যকর থাকবে। 

তিনি সাংবাদিকদের আরও জানান, দরগা বাজার, মঙ্গলাবাগ, ক্যান্টনমেন্ট, পুরীঘাট, লালবাগ, বিদানসি, মারকাট নগর, সিডিএ ফেজ-২, মালগোদাম, বাদামবড়ি, জগৎপুর, বয়ালিস মৌজা ও সদর থানা এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

এদিকে আইন-শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের বিরুদ্ধে "সম্পূর্ণ ব্যর্থতার" অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। 

কীভাবে ঘটল ঘটনা ?

কটকের দরগাবাজার এলাকার হাতি পোখরির কাছে রাত ১.৩০ থেকে ২টোর মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে, যখন নিরঞ্জনের শোভাযাত্রা দেবীগড়ার দিকে  কাঠজোড়ি নদীর তীরে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, নিরঞ্জনের সময় উচ্চমাত্রায় মিউজিক চলছিল। যার প্রতিবাদ জানান স্থানীয় কিছু মানুষ। যাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। এক আধিকারিক বলেন, "কিছুক্ষণের মধ্যেই ওই বিবাদ সংঘর্ষের রূপ নেয়, যখন একদল জনতা ছাদ থেকে শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ও কাচের বোতল ছুড়তে শুরু করে, এতে কটকের ডিসিপি খিলারি ঋষিকেশ জ্ঞানদেও সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।"

বেশ কয়েকটি গাড়ি এবং রাস্তার ধারের দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। প্রায় তিন ঘণ্টা ধরে নিরঞ্জন বন্ধ রাখা হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে অবশ্য পুনরায় তা শুরু করা হয়। সকাল ৯.৩০ টার মধ্যে সমস্ত প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শেষ হয়।

পুলিশ জানিয়েছে যে, একটা দল শহরে বাইক র‍্যালি করার অনুমতি চাওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু আরও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেয়। 

ভুবনেশ্বর-কটকের পুলিশ কমিশনার সুরেশ দেবদত্ত সিংহ বলেন, “কটকের একটি সংগঠন বাইক র‍্যালি করার অনুমতি চেয়েছিল, কিন্তু অশান্তির আশঙ্কায় তা প্রত্যাখ্যান করা হয়েছে। পুলিশ যখন আদেশ কার্যকর করে, তখন সংঘর্ষ শুরু হয় এবং পাথর ছোড়ার ঘটনায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে জনতাকে ছত্রভঙ্গ করা হয়।" 

তিনি নিশ্চিত করেন যে, শান্তি বজায় রাখতে এবং আরও উত্তেজনা রোধ করতে কটকের কিছু নির্দিষ্ট এলাকায় কারফিউ জারি করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget