এক্সপ্লোর

Odisha News : 'গ্যাস দিতে এসেছি' বলে কোয়ার্টারে ঢুকে অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, আতঙ্ক ওড়িশার কলেজ ক্যাম্পাসে

বিজেপি-শাসিত ওড়িশায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আবার সেই বালেশ্বরের ফকিরমোহন বিশ্ববিদ্যালয়।

ভুবনেশ্বর : দিন কয়েক আগেই বালেশ্বর ফকির মোহন কলেজের হাড়হিম করা দৃশ্যের সাক্ষী হয়েছে গোটা দেশ। কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে কলেজ ক্যাম্পাসের মধ্যেই আগুন দিয়েছিলেন এক ছাত্রী। আবারও বিজেপি-শাসিত ওড়িশায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আবার সেই বালেশ্বরের ফকিরমোহন বিশ্ববিদ্যালয়।

এবার ক্যাম্পাসে সহকারী অধ্যাপকের কোয়ার্টারে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলের ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শঙ্কর পাত্রর বাড়ি বালেশ্বরেরই নীলগিরি এলাকায়। অভিযোগ, অভিযুক্ত গ্যাসের সিলিন্ডারের রুটিন পরীক্ষা করতে এসেছেন বলে জানিয়ে সহকারী অধ্যাপকের কোয়ার্টারে ঢোকেন। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুপুর ১.১৫ মিনিট নাগাদ দরজায় কড়া নাড়ে । নিজেকে এলপিজি সিলিন্ডার ডেলিভারি ম্যান হিসেবে পরিচয় দেয়। এরপর মহিলা দরজা খুলে দেন। অভিযুক্ত ব্যক্তি তৎক্ষণাৎ ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। ছেলেটির হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেন তিনি।  প্রায় ২০ মিনিট ধরে চলে ধস্তাধস্তি। কোনও ক্রমে তিনি  অন্য ঘরে পালিয়ে খিল দেন। তারপর ফোন করেন স্বামীকে। এই সময় পালানোর চেষ্টা করে অভিযুক্ত যুবক। সে কোয়ার্টার থেকে বেরিয়ে যায় কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পালাতে পারেনি। নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সন্তোষ কুমার ত্রিপাঠিকে বিষয়টি জানানো হয়। উপাচার্যের পরামর্শ অনুসারে, সহকারী অধ্যাপক ও তাঁর স্ত্রী, শনিবার সন্ধ্যায় রেমুনা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবাসন এবং গার্লস হস্টেলে আতঙ্ক ছড়িয়েছে।  

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তারক্ষার জন্য একটি সংস্থার থেকে ১৬ জন নিরাপত্তারক্ষীকে নিয়োগ করেছে বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে কয়েকজনকে শিক্ষার্থী ও কর্মীদের যাতায়াতের জন্য ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি দেওয়া হলেও, বাকি রক্ষীরা ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে নিশ্চিত করতে বলেছে। 

গত কয়েকদিনের মধ্যে পড়শি রাজ্য ওড়িশায় নারী নির্যাতনের একের পর এক অভিযোগ উঠেছএ। সেইসব ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এরই মধ্যে আবার ক্যাম্পাসের মধ্যে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বালেশ্বরের ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ে।                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget