এক্সপ্লোর

Odisha Train Accident: যান্ত্রিক ত্রুটি না কারও গাফিলতির জেরে প্রাণ হারালেন ২৮৮ জন ?

Coromandel Express Accident : প্রতিবার দুর্ঘটনার পরে তদন্ত হয়। রিপোর্ট জমা পড়ে। কিন্তু, ট্রেন দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কেন ? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্য, বালেশ্বর : ওড়িশার বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যুমিছিল ! যার ভয়াবহতায় শিউরে উঠেছে গোটা দেশ। যান্ত্রিক ত্রুটি না কারও গাফিলতির জেরে প্রাণ হারালেন ২৮৮ জন ? এবিপি আনন্দের বিশেষ প্রতিবেদন।

ভয়ঙ্কর ! বীভৎস ! মারাত্মক ! করমণ্ডল এক্সপ্রেস...নাকি কফিন এক্সপ্রেস ? জনপ্রিয় এই ট্রেনের এমন পরিণতিতে, কোনও বিশেষণই হয়তো যথেষ্ট নয় ! কিন্তু, কীভাবে ঘটল এই দুর্ঘটনা ? সেটা বুঝতে হলে প্রথমেই দেখতে হবে, কোন ট্র্যাক দিয়ে কোন ট্রেন যাচ্ছিল।

রেল সূত্রে খবর, বাহানাগা বাজার স্টেশনের অদূরে মোট ৫টি ট্র্যাকে ছিল ৪টি ট্রেন। প্রথম লাইন বরাবরের মতো অব্যবহৃত অবস্থাতেই ছিল। করমণ্ডল এক্সপ্রেসকে জায়গা দিতে, তিন নম্বর ট্র্যাক থেকে মালগাড়িকে ২ নম্বর ট্র্যাকে অর্থাৎ লুপ লাইনে ঢোকানো হয়। করমণ্ডল এক্সপ্রেসের যাওয়ার কথা ছিল তৃতীয় লাইন ধরেই। রেল সূত্রে মনে করা হচ্ছে, করমণ্ডল এক্সপ্রেসকে কোনওভাবে লুপ লাইনে ঢুকিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেটি গিয়ে ধাক্কা মারে মালগাড়ির পিছনে। ওই সময়েই চতুর্থ লাইন ধরে হাওড়ার দিকে যাচ্ছিল যশবন্তপুর এক্সপ্রেস। আর ৫ নম্বর ট্র্যাকে ছিল দ্বিতীয় মালগাড়ি।

সংঘর্ষের অভিঘাতে করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপর। করমণ্ডলের পিছনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে চতুর্থ লাইনে ছিটকে পড়ে ! মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, দেশলাই বাক্সের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে কামরাগুলি!

কিন্তু, কীভাবে একই ট্র্যাকে ঢুকে পড়ল দুটি ট্রেন ? সিগন্যালিং ব্যবস্থার সমস্যার কারণেই জেরেই কি ট্র্যাক বদলাতে পারেনি করমণ্ডল এক্সপ্রেস ? না কি চালকের গাফিলতি ? যদি তা নাও হয়, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটল কী করে ? রেল সূত্রের খবর, দুর্ঘটনার আগে করমণ্ডল এক্সপ্রেসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৮ কিলোমিটার। দুর্ঘটনার মুহূর্তে মাত্র ২৩ সেকেন্ডে করমণ্ডল গতিশূন্য হয়ে পড়ে! সেই সময় ৪ নম্বর ট্র্যাক দিয়ে আসছিল হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২৬ কিলোমিটার। ধীরে ধীরে তার গতিবেগ কমতে থাকে।

সূত্রের খবর, দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে রেল যেমন উচ্চ পর্যায়ের তদন্ত করবে, তেমনই কমিশনার অফ রেলওয়ে সেফটি স্বাধীনভাবে এই দুর্ঘটনার কারণ খুঁজবে বলে সূত্রের খবর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "উচ্চ পর্যায়ের তদন্তের পাশাপাশি, রেলওয়ে সেফটি কমিশনারও তদন্ত করবে। এই মুহূর্তে উদ্ধারকাজকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।"

আরও একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। এত মানুষের মৃত্যুমিছিল ! ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা ! প্রতিবার দুর্ঘটনার পরে তদন্ত হয়। রিপোর্ট জমা পড়ে। কিন্তু, ট্রেন দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কেন ? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget