এক্সপ্লোর

Odisha Train Accident: লোক না থাকায় কাজের চাপ বেশি, বালেশ্বর থেকে শিক্ষা নিয়ে রেলকর্মীদের কাউন্সেলিং করানোর সিদ্ধান্ত

Indian Railways: রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের ম্যানেজার এবং সেকশন কন্ট্রোলারদের এবার কাউন্সেলিং করা হবে।

বালেশ্বর: করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার পর, এবার সমস্ত স্টেশন ম্য়ানেজার, সেকশন কন্ট্রোলার এবং পয়েন্টসম্য়ানদের কাউন্সেলিং করানোর পরিকল্পনা (Indian Railways) বাহানাগা বাজারে ট্রেন দুর্ঘটনার পর, রেলের কর্মীদের অতিরিক্ত কাজের প্রসঙ্গ উঠে আসে। অভিযোগ ওঠে, কর্মী কম থাকায় চাপ বাড়ছে অন্যদের। এই অবস্থায় নিয়ম করে কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Odisha Train Accident)। 

নিয়ম করে কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের ম্যানেজার এবং সেকশন কন্ট্রোলারদের এবার কাউন্সেলিং করানো হবে। সমস্ত জোনের স্টেশন ম্যানেজার এবং পয়েন্টসম্যানদেরও আনা হবে এর আওতায়। বাহানাগা বাজারে ট্রেন দূর্ঘটনার পরে রেলের কর্মীদের অতিরিক্ত কাজের প্রসঙ্গ উঠে আসে। জানা যায়, কর্মীর সংখ্যা কম থাকায় চাপ বাড়ছে অন্যদের উপর। এই অবস্থায় নিয়ম করে কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত।

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এক সপ্তাহের বেশি কেটে গেলেও, নেপথ্য কারণ নিয়ে ধন্দ কাটেনি এখনও পর্যন্ত। জানা যাচ্ছে, করমণ্ডল এক্সপ্রেসকে ছাড়ার জন্য় লুপ লাইনে আধঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল মালগাড়িকে। তার পরও কী করে মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে গেল আপ করমণ্ডল এক্সপ্রেস, এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই এবং রেল।

আরও পড়ুন: Jharkhand News:অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খন্ডে, মৃত্যু ২ মহিলা-সহ ৪ জনের

সূত্রের খবর, ২ জুন অভিশপ্ত সেই শুক্রবার, সন্ধে ৬টা ২৫ মিনিটে লুপ লাইনে পাঠিয়ে দেওয়া হয় মালগাড়িটিকে। করমণ্ডল এক্সপ্রেসের জন্য়ই খালি করা হয় মেনলাইন। লুপ ও মেন লাইনের আলাদা সিগন্য়াল। রেল সূত্রে খবর, সেই সময় মেন লাইনের সিগন্য়াল সবুজ ছিল। লুপ লাইনের লাল। তা সত্ত্বেও কীভাবে ট্র্য়াক পাল্টে লুপে ঢুকে গেল আপ করমণ্ডল? যেখানে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল, তার খুব কাছেই প্য়ানেল রুম। তা সত্ত্বেও কীভাবে এতবড় বিপর্যয়? পুরো বিষয়টির দায়িত্বে থাকা, সিগন্য়াল এবং টেলিকম কমিউনিকেশনকে চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। 

চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ

বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন, রেল দুর্ঘটনার নেপথ্য়ে অনেকাংশেই দায়ী বিপুল সংখ্যক শূন্য়পদ। রেলে খালি রয়েছে তিন লক্ষের বেশি পদ। গত কয়েক বছরে হু হু করে কমছে রেলে স্থায়ী কর্মীর সংখ্যা। ফলে অতিরিক্ত চাপ বাড়ছে কর্মীদের।
এই অবস্থায় নিয়ম করে ট্রেন ম্য়ানেজার, সেকশন কন্ট্রোলার, স্টেশন ম্য়ানেজার, এবং পয়েন্টসম্য়ানদের কাউন্সেলিং করার পরিকল্পনা নিয়েছে রেল বোর্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget