এক্সপ্লোর

‘চরবৃত্তিতে জড়িত কর্মীরা’, পাকিস্তানকে নয়াদিল্লির হাই কমিশনের কর্মীসংখ্যা ৫০ শতাংশ কমাতে বলল ভারত

নয়াদিল্লির পাক হাইকমিশনের লোকজনের চরবৃত্তিতে যুক্ত থাকার, সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে লেনদেন চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

নয়াদিল্লি: সাতদিন সময় দিয়ে পাকিস্তানকে তাদের নয়াদিল্লি হাই কমিশনের কর্মীসংখ্যা অর্ধেক কমাতে বলল ভারত। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনেও একই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার পাকিস্তান হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বিদেশ মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। নয়াদিল্লির পাক হাইকমিশনের লোকজনের চরবৃত্তিতে যুক্ত থাকার, সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে লেনদেন চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তারা এক বিবৃতিতে ইসলামাবাদে দুই ভারতীয় কর্মকর্তার সাম্প্রতিক অপহরণ ও তাঁদের সঙ্গে পাকিস্তানি এজেন্সিগুলির ‘বর্বর আচরণের’ও উল্লেখ করেছে। বলেছে, পাকিস্তান ও তার লোকজনের আচরণ ভিয়েনা কনভেনশন ও কূটনীতিক, কনস্যুলেট কর্মীদের প্রতি আচরণ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং তা সন্ত্রাসবাদ ও সীমান্তের ওপারের মদতপুষ্ট হিংসাকে সমর্থনের বৃহত্তর নীতির অবিচ্ছেদ্য অংশ। তাই ভারত নয়াদিল্লিতে পাক হাইকমিশনের কর্মী সংখ্যা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, ইসলামাবাদেও তার নিজের উপস্থিতিও সাতদিনের মধ্যে সম পরিমান কমাবে। সম্প্রতি ইসলামাবাদে পাক গুপ্তচর সংস্থাগুলি ভারতীয় হাইকমিশনের দুজন কর্মকর্তাকে অপহরণ করে তাঁদের ওপর অত্য়াচার চালায়, পথ দুর্ঘটনা ও জাল মুদ্রা কাছে রাখার মিথ্যা মামলায় ফাঁসায় বলে অভিযোগ। বিদেশমন্ত্রকে পাক চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ভারত যে তাদের নয়াদিল্লির মিশনের লোকজনের চরবৃত্তিতে যুক্ত থাকা সহ নানা অবাঞ্ছিত কার্যকলাপে অখুশি, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget