এক্সপ্লোর

মাটির নীচে পেট্রোল, শিগগিরই অশোকনগর আসবেন পেট্রোলিয়াম মন্ত্রী

তাঁদের আশা, এই অর্থবর্ষের শেষ থেকেই এখানে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হবে।

  কলকাতা: উত্তর ২৪ পরগনার অশোকনগরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, তিনি শিগগিরই অশোকনগর আসবেন, খতিয়ে দেখবেন গোটা প্রকল্প। ২ বছর আগে ওএমজিসি অশোকনগরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার খুঁজে পায়। তখন থেকে আশায় বুক বেঁধেছেন এলাকাবাসী, তাঁদের আশা, বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হলে এলাকার চেহারা পাল্টে যাবে। মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের বার্ষিক সাধারম সভায় ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ওএনজিসি তাঁকে জানিয়েছে, অশোকনগরে খনিজ তেলের বিপুল সম্পদ রয়েছে, তা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্ভব। এখানে প্রাকৃতিক গ্যাসও মিলেছে। মন্ত্রী আরও বলেছেন, অশোকনগর থেকে উত্তোলিত তেল তাঁরা হলদিয়া শোধনাগারে পাঠিয়েছেন, গুণমান খতিয়ে দেখা হয়েছে। শিগগিরই এলাকা পরিদর্শনে আসবেন তিনি। দুই দশক ধরে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় ওএনজিসি খনিজ তেল ও গ্যাসের সন্ধানে খনন চালিয়েছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। অবশেষে অশোকনগরে খনন করে সফল হয়েছে তারা। তাঁদের আশা, এই অর্থবর্ষের শেষ থেকেই এখানে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হবে। ২০১৮-য় ওএনজিসি জানায়, অশোকনগরের একটি কুয়ো থেকে প্রতিদিন ১ লাখ ঘন মিটার গ্যাস নির্গত হচ্ছে। এর আগে এ রাজ্যের সমুদ্রতীরবর্তী এলাকায় গ্যাস পাওয়া গিয়েছিল বলে শোনা যায় কিন্তু পরে দেখা যায়, তা ব্যবহারের অযোগ্য।

সেরা শিরোনাম

Gyanesh Kumar Allegations: ‘বিজেপি-র হয়ে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার’, দাবি কেরলের প্রাক্তন মুখ্যসচিবের
‘বিজেপি-র হয়ে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার’, দাবি কেরলের প্রাক্তন মুখ্যসচিবের
BJP News : বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
BJP News : বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
West Bengal Live Update: বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
Bangladesh News : জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে

ভিডিও

Mamata Banerjee:
Mamata Banerjee |
TMC News |
ECI News | 'SIR-এ নাম বাদ, নতুন করে আবেদন করা যাবে ERO-র কাছে', জানিয়ে দিল নির্বাচন কমিশন
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget