এক্সপ্লোর

Iran-Israel Ceasefire: 'সংঘর্ষবিরতিতে রাজি ইরান-ইজরায়েল', ট্রাম্পের ঘোষণার পরেই কমল তেলের দাম !

Donald Trump : সোমবার ট্রাম্প ঘোষণা করেন যে, ইজরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্পূর্ণরূপে সম্মত হয়েছে। ইরান অবিলম্বে যুদ্ধবিরতি শুরু করবে।

নয়াদিল্লি : ইরান ও ইজরায়েল সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা ঘোষণা করতেই তেলের বাজারে তার সরাসরি প্রভাব পড়ল। এক সপ্তাহের বেশি সময় পর আজ মঙ্গলবার কমল তেলের দাম। সংশ্লিষ্ট এলাকা থেকে সরবরাহ সংক্রান্ত যে উদ্বেগ দেখা দিয়েছিল, সেই চিন্তা কমতেই বাজারে তার প্রভাব পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২.৬৯ ডলার বা ৩.৭৬% কমে ব্যারেল প্রতি ৬৮.৭৯ ডলারে দাঁড়িয়েছে, যা সেশনের শুরুতে ৪% এরও বেশি কমে ১১ জুনের পর সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৭ ডলার বা ৩.৯৪% কমে ব্যারেল প্রতি ৬৫.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা ৯ জুনের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং প্রায় ৬% কমেছে।

সোমবার ট্রাম্প ঘোষণা করেন যে, ইজরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্পূর্ণরূপে সম্মত হয়েছে। ইরান অবিলম্বে যুদ্ধবিরতি শুরু করবে। ১২ ঘণ্টা পর ইজরায়েল যুদ্ধবিরতি শুরু করবে। উভয় পক্ষ যদি শান্তি বজায় রাখে, তাহলে ১২ দিনের সংঘাতের অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হবে। "যুদ্ধবিরতির খবরের সঙ্গে সঙ্গে এখন গত সপ্তাহে অপরিশোধিত তেলের দামে তৈরি ঝুঁকির প্রিমিয়ামের ধারাবাহিকতা প্রায় অদৃশ্য হয়ে যেতে দেখছি," একথা বলেন আইজি-র বিশ্লেষক টনি সাইকামোর।

ইজরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা সরাসরি যুদ্ধে ঝাঁপাতেই হরমুজ প্রণালী বন্ধের প্রক্রিয়া শুরু করে দেয় ইরান। সে দেশের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার অনুমোদন দেয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তা বাহিনীর উপর ছেড়ে দেয়। তাতে চিন্তার ভাঁজ পড়ে ভারতের কপালেও। বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য এই প্রণালী খুব গুরুত্বপূর্ণ। বহু দেশের অর্থনীতি নির্ভর করে হরমুজ প্রণালীর উপর। হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ জলপথ যে সৌদি আরব এবং ইরানের মধ্যে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ। এই পথ দিয়ে প্রতিদিন ২ কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হয়। বিশ্বে জ্বালানি সরবরাহের ২০% থেকে ২৫% হয় এই প্রণালী দিয়ে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০%-৩০% Liquefied Natural Gas বা LNG সরবরাহ হয়। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে স্বাভাবিক ভাবেই বিশ্বের বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের জোগান কমার আশঙ্কা দেখা দেয়। সেক্ষেত্রে দাম বৃদ্ধিরও আশঙ্কা। আর অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতেও পেট্রোল-ডিজেলের দামে আগুন লাগতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget