এক্সপ্লোর

নিখরচায় করোনা রোগীদের পরিষেবা দিচ্ছেন বৃদ্ধ, আর্থিক সাহায্য আর পিপিই দিয়ে সাহায্য স্বেচ্ছাসেবী সংস্থার

এরপরই ৭০ বছরের শেখ রবিউলের পাশে দাঁড়ালেন তন্ময় দত্ত নামে কালীঘাটের বাসিন্দা এক স্বেচ্ছাসেবক।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল বৃদ্ধকে সাহায্য। বর্ধমান শহরের বাসিন্দা শেখ রবিউলকে আর্থিক সাহায্যের পাশাপাশি, দেওয়া হল খাদ্যসামগ্রী, পিপিই কিট। অ্যাম্বুল্যান্সের কালোবাজারির জেরে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। 

আর্থিক অনটনের জেরে, চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছেন নিজের করোনা আক্রান্ত মাকে। আর তারপর থেকেই করোনা রোগীকে হাসপাতালে পৌঁছতে ভ্যান নিয়ে ছুটে চলেছেন তিনি। বর্ধমান শহরের বাবুরবাগের শেখ রবিউল হক পেশায় রিকশাচালক। করোনা রুগিদের বাঁচাতে, তিন হাজার টাকা খরচ করে, নিজের রোজগারের একমাত্র অবলম্বন, রিকশকে ভ্যানে পরিণত করেছেন। সেই ভ্যানের গায়ে পোষ্টার ও মোবাইল নম্বর লিখে শুরু করেছেন পরিষেবা। ফোন পেলেই, নিখরচায় ভ্যানে করে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন করোনা রোগীকে।

রবিউল জানিয়েছে, 'তারপর রোজার সময় করোনা আক্রান্ত হয়ে মারা যান নিজের মা। সেই সময় অ্যাম্বুলেন্স করে মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ভাড়া  চাওয়া হয় তিন হাজার টাকা।  হাসপাতালে নিয়ে যাবার আগে মারা যান মা।' 

পূর্ব বর্ধমান বাবুরবাগের রিকশ চালক শেখ রবিউল হক বলছেন, হাল ছাড়ব না, মাটি কামড়ে পড়ে থাকব, পিছিয়ে যাওয়ার লোক নই। ফোন এলে খুশি হই। দেখিয়ে দিতে চাই ৭০ বছরের বুড়ো কী না পারে। তাঁর মাথা গোঁজার আশ্রয় বলতে, অ্যাসবেস্টসের-চাল দেওয়া একটা মাটির ঘর। পরিবারে তিন সদস্য। রবিউল, স্ত্রী ও ছেলে। রোজগার এখন কিছুই নেই, চেয়েচিন্তে সংসার চলছে। তবে তা নিয়ে মাথাব্যথা নেই বৃদ্ধ রবিউলের।

বর্ধমান শহরের নার্স কোয়ার্টার মোড়ে সারাদিন ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। ডাক পড়লেই ছুটে চলেন করোনা রোগীকে পৌঁছতে। সবমিলিয়ে বুড়ো হাড়ের ভেলকিই এখন সহায়, এলাকার গরিব করোনা আক্রান্তদের।

ফোন পেলেই, নিখরচায় হাসপাতালে পৌঁছে দিচ্ছেন করোনা রোগীকে। করোনাকালে এক হতদরিদ্র রিকশচালকের মানবিকতার এই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে।
এরপরই ৭০ বছরের শেখ রবিউলের পাশে দাঁড়ালেন তন্ময় দত্ত নামে কালীঘাটের বাসিন্দা এক স্বেচ্ছাসেবক।

কুর্নিশ জানানো হল এক বৃদ্ধের লড়াইকে। আর্থিক সাহায্যের পাশাপাশি, পিপিই কিট ও খাদ্যসামগ্রী তুলে দিয়ে ভবিষ্যতে যেকোনও প্রয়োজনে পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করা হল।  করোনাকালে বড্ড অসহায় মানুষ। দুর্বিসহ এই অবস্থায় প্রয়োজন একটা সাহায্যের হাত। আর এই কঠিন সময়ে উজ্জ্বল মুখ রবিউলের মতো মানুষরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget