এক্সপ্লোর

Omar Abdullah: 'দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, কোন মুখে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইব?' বিধানসভায় বিবৃতি ওমর আবদুল্লার

Omar Abdullah on Pahalgam Attack: তিনি বলেন, 'কয়েকদিন আগে বিয়ে করা নৌবাহিনীর অফিসারের বিধবা স্ত্রীকে আমি কী বলব? তাঁকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনও ভাষা নেই।'

নয়া দিল্লি: পহেলগাঁও হামলার পর বিশ্বজুড়ে প্রতিবাদ অব্যাহত। নিউইয়র্ক থেকে লন্ডন, প্যারিস, দেশে দেশে জঙ্গি হানার সমালোচনা। পহেলগাঁওয়ে জঙ্গি হানার ৬ দিনের মাথাতেও অধরা হামলায় জড়িত জঙ্গিরা। এই প্রেক্ষাপটে পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীর বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। জঙ্গি হামলায় মৃতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করলেন বিধায়করা। গভীর শোক প্রকাশ করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পর্যটকদের সুরক্ষার দায় নিজের কাঁধে নিয়ে করলেন ক্ষমাপ্রার্থনা। 

জম্মু ও কাশ্মীর বিধানসভায় আবেগঘন ভাষণে নিজের 'ব্যর্থতা'র কথা বলে চলেন। দায় স্বীকার করতেও দ্বিধা করেননি। এদিন বিধানসভায় ওমর আবদুল্লা বলেন, "যদিও আমি আইনশৃঙ্খলার দায়িত্বে নই, তবুও আমি পর্যটকদের কাশ্মীর ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁদের আতিথেয়তাকারী হিসেবে, তাঁদের দেখাশোনা করা এবং নিরাপত্তা নিশ্চিত করা আমার কর্তব্য ছিল। পর্যটকদের প্রতি দুঃখ প্রকাশ করার মতো কোনও ভাষা আমার নেই।"  

ভাষণের প্রতিটি ছত্রে ছিল দায়স্বীকারের সুর। জঙ্গিদের গুলিতে নিহতদের পরিবারের প্রতি বিবৃতি দিতে গিয়ে তিনি বলেন, 'কয়েকদিন আগে বিয়ে করা নৌবাহিনীর অফিসারের বিধবা স্ত্রীকে আমি কী বলব? তাঁকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনও ভাষা নেই। কী বলতাম ওই ছোট্ট ছেলেটাকে, যে তার চোখের সামনে তার বাবাকে রক্তাক্ত হয়ে মরতে দেখেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, পর্যটন মন্ত্রী হিসেবে, আমিই তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে ডেকে এনেছিলাম। সবাইকে নিরাপদে ঘরে ফেরানোর দায়িত্ব আমারই ছিল। আমি পারিনি। কোন মুখে আজ ক্ষমা চাইব?'   

পহেলগাঁও হামলার নিন্দায় সোমবার বিশেষ অধিবেশনে ওমর আবদুল্লা জানিয়ে দেন, "কেন্দ্রের কাছ থেকে রাজ্যের মর্যাদা দাবি করার জন্য আমি আজকের পরিস্থিতিকে ব্যবহার করব না। আমি মৃতদেহের উপর রাজ্যের মর্যাদা দাবি করব না। আমরা অন্য কোনও অনুষ্ঠানে এটি দাবি করব।" উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই অঙ্গরাজ্যের স্বীকৃতি চেয়ে সুর চড়িয়েছে কাশ্মীর। তবে ২০২৪ সালে নির্বাচন হলেও পূর্ণরাজ্যের স্বীকৃতি এখনও মেলেনি। পহেলগাঁও হামলাকে ব্যবহার করে মোটেও কাশ্মীরের অঙ্গরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি করবেন না তিনি, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে সেই বিবৃতি দেন ওমর আবদুল্লা।                               

বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে আবদুল্লা বলেন, "আমরা কেউই এই আক্রমণকে সমর্থন করি না। এই আক্রমণ আমাদের ফাঁকা করে দিয়েছে। আমরা এর মধ্যে আলোর রশ্মি খুঁজে বের করার চেষ্টা করছি। গত ২৬ বছরে, আমি কখনও মানুষকে এই ধরণের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখিনি।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget