এক্সপ্লোর

Farmer Protest: ছেলেকে বোঝান, কৃষি আইন প্রত্যাহার নিয়ে মোদির মাকে চিঠি কৃষকের

পঞ্জাবের ওই কৃষকের নাম হরপ্রীত সিংহ। তিনি চিঠিতে লিখেছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাকে এই চিঠি লিখছি। যারা দেশ তথা সারা বিশ্বের অন্নদাতা তাঁরা প্রচন্ড ঠান্ডায় বাধ্য হয়ে দিল্লির রাস্তায় শুয়ে আছেন। শুধুমাত্র ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা।

নয়াদিল্লি: একমাত্র মাকে উপেক্ষা করা সম্ভব না। তাই এবার কৃষি আইন নিয়ে সমস্যা সমাধানের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারী কৃষক। পঞ্জাবের ফিরোজপুর জেলার ওই কৃষক প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে চিঠি লিখেছেন। ৩ কৃষি আইন প্রত্যাহার নিয়ে মোদির মাকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, একমাত্র কান ধরে ছেলেকে নির্দেশ দিতে পারেন। পঞ্জাবের ওই কৃষকের নাম হরপ্রীত সিংহ। তিনি চিঠিতে লিখেছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাকে এই চিঠি লিখছি। যারা দেশ তথা সারা বিশ্বের অন্নদাতা তাঁরা প্রচন্ড ঠান্ডায়  বাধ্য হয়ে দিল্লির রাস্তায় শুয়ে আছেন। শুধুমাত্র ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা। ৯০-৯৫ বছরের বৃদ্ধ থেকে শিশু, মহিলারা এই আন্দোলনে সামিল হয়েছেন। শীতের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এমনকি অনেকে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। চিঠিতে ১০০ বছর বয়সি হীরাবেনরে তিনি লিখেছেন, আপনার ছেলে প্রধানমন্ত্রীকে বলুন এই ৩ আইন বাতিল করতে। উল্লেখ্য কৃষি আইন প্রত্যাহারের দিল্লির সীমান্তে আন্দোলনে সামিল হয়েছেন হরপ্রীত সিংহ। বিনা অনুমতিতে সিমলায় আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হন তিনি। যদিও পরের দিনই ছেড়ে দেওয়া হয়। এরপরই হীরাবেন মোদিকে চিঠি লেখেন তিনি। হিন্দীতে লেখা ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন। শান্তিপূর্ণভাবে দিল্লি সীমান্তে আন্দোলন হচ্ছে। এই ৩ কৃষি আইন অম্বানি, আদানি সহ কর্পোরটদের জন্য তৈরি করা হয়েছে। ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে অসন্তুষ্ট কৃষকরা। তিনি আরও লিখেছেন, আপনি একজন মা। আপনার সন্তান দেশের প্রধানমন্ত্রী। তিনি নিশ্চয়ই আপনার কথা ফেলতে পারেবন না। কারণ সন্তানের কাছে তাঁর মা হলো ভগবান। ওঁকে বলুন এই ৩ আইন প্রত্যাহার করতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন। সারা দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। দেশবাসীর কাছে বড় জয় হবে সেটা। গত বছর সেপ্টেম্বর মাসে পাশ হয় ৩ কৃষি আইন। এরপর দফায় দফায় দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান কৃষকরা। গত ২৬ নভেম্বর দিল্লির সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। ইতিমধ্যেই দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে কৃষক প্রতিনিধিদের। কিন্তু সমাধান সূত্র এখনও বেরোয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget