এক্সপ্লোর

Operation Ajay: 'অপারেশন অজয়'-এ ইজরায়েল থেকে ফিরলেন আরও ২৭৪ জন ভারতীয়

Israel Hamas War : সর্বশক্তি দিয়ে হামলা চালাচ্ছে ইজরায়েল। তার ফলে, গাজার অন্দরে চূড়ান্ত অস্থিরতার ছবি

নয়াদিল্লি : যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল (Israel) থেকে ফিরলেন আরও ২৭৪ জন ভারতীয়। দিল্লিতে ফিরল অপারেশন অজয়ের (Operation Ajay) চতুর্থ বিমান। তেল আভিভ (Tel Aviv) থেকে রবিবার বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয় এই ২৭৪ জনকে। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী ভি কে সিং। ইজরায়েল থেকে ফেরা ভারতীয়দের সঙ্গে কথা বলেন তিনি। প্রত্যেক যাত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দেন।  

সর্বশক্তি দিয়ে হামলা চালাচ্ছে ইজরায়েল। তার ফলে, গাজার অন্দরে চূড়ান্ত অস্থিরতার ছবি। হামাসের নির্দেশ উপেক্ষা করে, প্রাণভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন প্যালেস্তিনিয়রা। গৃহহীন লক্ষাধিক মানুষ। মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের দামামা বেজে গেছে। লেবাননের পর ইরানও হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইজরায়েল। সিরিয়ার মাধ্যমে হামলা চালানোর আশঙ্কা রয়েছে। এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধে অব্যাহত মৃত্যুমিছিল। গাজায় গ্রাউন্ড অপারেশনে নেমে পড়েছে ইজরায়েল।

 

এই আবহে ইজরায়েল থেকে আরও দ্রুত 'অপারেশন অজয়'-এ ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। রাস্তা পরিবহন ও সড়ক দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং জানান, "ইজরায়েলের এই পরিস্থিতির জন্য ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও বিমান পাঠানো হবে। এটা চতুর্থ উড়ান। একাধিক কারণে আরও বিমানের আশা করা হচ্ছে। কারণ, কোনও কিছু ভারতীয়দের আঘাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক বিস্ময় কাটিয়ে, ইজরায়েলও নিজেদের গুছিয়ে নিচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তবে, ইজরায়েলে একটা ভীতি ও প্রস্তুতির ভয় রয়েছে। আমাদের লোকজন ভয় পাচ্ছেন, তাঁরা যেন অপ্রয়োজনে সেখানে বোঝা হয়ে না দাঁড়ান। " 

প্রসঙ্গত, ইজরায়েলের পাল্টা প্রত্যাঘাতে গাজায় ২২০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। ইজরায়েল হামাসকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে। আমেরিকা-সহ পশ্চিমের একাধিক সরকার হামাসকে জঙ্গি সংগঠন, তথা আইএস গ্রুপের সমমনোভাবাপন্ন বলে অভিযোগ করেছে। রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, গাজায় ইতিমধ্যেই ১৩০০-র বেশি বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় হাসপাতালের কর্মীরা, নিহত ও আহতদের দেখতে দেখতে শিহরিত হয়ে উঠছেন।

ইজরায়েলের টার্গেট এখন হামাস নিয়ন্ত্রিত গাজা! ঘিরে ফেলা হয়েছে গাজা সীমান্ত। আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি বায়ুসেনার ফাইটার জেট। মারকাওয়া ট্যাঙ্ক থেকে হামাসের ডেরা লক্ষ্য করে চলছে মুহুর্মুহু গোলাবর্ষণ! আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে, গাজা সীমান্তে আরও মারণাস্ত্র মোতায়েন করছে ইজরায়েল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget