এক্সপ্লোর

Operation Sindoor:'৭১- এর যুদ্ধের পর এই প্রথম, স্থল-নৌ-বায়ু - পাকিস্তানে একযোগে প্রত্যাঘাত তিন সেনাবাহিনীর

India's Strike on Pakistan: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যে জবাব দিল ভারত। জঙ্গিদের ঘাঁটি, প্রশিক্ষণের জায়গা রাফাল বিমানের সাহায্যে গুঁড়িয়ে দিয়েছে ভারত।

Operation Sindoor: ১৯৭১- এর যুদ্ধের পর এই প্রথমবার। পাকিস্তানের মাটিতে একযোগে প্রত্যাঘাত করল ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এয়ার স্ট্রাইকের মাধ্যমে। সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভারতের তরফে। পাকিস্তানের সামরিক কোনও ঘাঁটিকে নিশানা করা হয়নি। বেছে বেছে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি। ভারতের রাফাল গুঁড়িয়ে দিয়েছে এইসব জঙ্গি ঘাঁটি। বায়ুসেনাবাহিনীর তরফে জানানো হয়েছে সমস্ত  এরপর থেকেই উরি, পুঞ্চ, রাজৌরি, কুপওয়াড়া সেক্টরে নির্বিচারে গুলিবৃষ্টি করছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে বিএসএফও। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যে জবাব দিল ভারত। রাতারাতি যাঁদের সিদুঁর মুছে দিয়েছিল জঙ্গিদের দল, তাঁদের প্রতি সুবিচার করেই জঙ্গিদের ঘাঁটি, প্রশিক্ষণের জায়গা রাফাল বিমানের সাহায্যে গুঁড়িয়ে দিয়েছে ভারত। সফল হয়েছে 'অপারেশন সিঁদুর'। মঙ্গলবার রাত ১টা ৪৪ মিনিট নাগাদ ভারতের তিন সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর' অপারেশন শুরু করেছে বলে খবর পাওয়া গিয়েছে। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জঙ্গি ঘাঁটি, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্রের সাহায্যে। সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে এইসব জঙ্গি ঘাঁটিতে বসেই ভারতে হামলার ছক কষা হয়েছিল। সেনার তরফে স্পষ্ট ভাষায় এও জানানো হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনও পরিকাঠামোকে নিশানা করা হয়নি। তাদের লক্ষ্য ছিল স্থির। বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুলিই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার থেকে লস্কর-ই-তৈবার ঘাঁটি, ভারতের নিশানায় ছিল সবই। অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বায়ুসেনার সমস্ত বিমানচালক নিরাপদে ফিরে এসেছেন। অপারেশন সিঁদুরের পর জানানো হয়েছে বায়ুসেনার তরফে। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের উপরে, মূলত পুরুষদের গুলি করে খুন করা হয়েছিল। মোট ২৫ জন পর্যটকের মৃত্যু হয়। আর তাঁদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্থানীয় এক যুবক, যিনি টাট্টু ঘোড়ার চালক ছিলেন। পহেলগাঁওয়ের এই হামলার পর থেকেই ফুঁসছিল গোটা দেশ। কবে প্রত্যাঘাত করবে ভারত? এই প্রশ্ন ঘুরছিল আমআদমির মনে। অবশেষে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনাবাহিনী এবং বায়ুসেনাবাহিনী- এই তিন বাহিনীর তরফে প্রত্যাঘাত করা হয়েছে। ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করেছে পাকিস্তান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget