এক্সপ্লোর

Operation Sindoor: 'মরকজ তৈবা'- লস্করের মুরিদকের এই ঘাঁটিতেই ছক হয়েছিল ২৬/১১ মুম্বই হামলার, ট্রেনিং হয়েছিল কাসভ-হেডলির

India's Strike on Pakistan: ১১ দিন পর উরি, ১২ দিন পর পুলওয়ামা, ১৫ দিন পর পহেলগাঁও হামলার প্রত্যাঘাত করল ভারত। ২৫ মিনিটের অভিযানে ২৪টি মিসাইল ছোড়া হয়েছে। ৯টি জঙ্গি ঘাঁটি নিকেষ করা হয়েছে।

Operation Sindoor: পাকিস্তানের মুরিদকে- কেই কেন নিশানা করেছিল ভারত? এই প্রশ্নের জবাব এখন অনেকটাই স্পষ্ট। এই মুরিদকে লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানেই ছিল লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার। আর এই ঘাঁটির তত্ত্বাবধানে ছিল হাফিজ সইদ। শোনা যাচ্ছে, মুরিদকের এই ঘাঁটি থেকেই পরিকল্পনা করা হয়েছিল ২৬/১১ মুম্বই হামলার। এমনকি আজমল কাসভ, ডেভিড কোলম্যান হেডলির প্রশিক্ষণ হয়েছিল মুরিদকের 'মরকজ তৈবা'- তে। এই জঙ্গি ঘাঁটি একেবারে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতের তিন সেনাবাহিনীর একত্রিত অভিযান 'অপারেশন সিঁদুর'। 

১১ দিন পর উরি, ১২ দিন পর পুলওয়ামা, ১৫ দিন পর পহেলগাঁও হামলার প্রত্যাঘাত করল ভারত। ২৫ মিনিটের অভিযানে ২৪টি মিসাইল ছোড়া হয়েছে। ৯টি জঙ্গি ঘাঁটি নিকেষ করা হয়েছে। অনুমান প্রায় ৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যের মৃত্যু হয়েছে ভারতের প্রত্যাঘাত। নিহত হয়েছে আরও ৪ সহকারী। ভারত প্রত্যাঘাতে উড়িয়ে দিয়েছে বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের ডেরাও। সূত্রের খবর, এখানে ছিল একটি মাদ্রাসা যার সঙ্গে যোগ রয়েছে জইশ চিফ মাসুদ আজহারের। যে জায়গায় প্রত্যাঘাত হয়েছে তার 'মরকজ সুভাব আল্লাহ্‌।' 

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকে, লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এক এলাকা। এখানেই ছিল লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার, যা পাকিস্তানে 'সন্ত্রাসের আঁতুড়ঘড়' নামেই পরিচিত। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় হামলার দায় শিকার করেছিল লস্করেরই একটি শাখা সংগঠন টিআরএফ- দ্য রেজিসট্যান্ট ফ্রন্ট। অনুমান, এই হামলার পিছনে আদতে হাত রয়েছে লস্কর চিফ হাফিজ সইদেরই। ভারতের ইন্টেলিজেন্স র‍্যাডারে অনেকদিন ধরেই ছিল মুরিদকে- র এই লস্কর হেডকোয়ার্টার। শোনা যায়, ২০০০ সালে তৈরি হয় এই মরকজ তৈবা। এর ফান্ডিং নাকি করেছিল আল কায়দা চিফ ওসামা বিন লাদের। প্রায় ১০ মিলিয়ন খরচ করে তৈরি হয় এই মরকজ তৈবা। 

১৯৭১- এর যুদ্ধের পর এই প্রথমবার। পাকিস্তানের মাটিতে একযোগে প্রত্যাঘাত করল ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এয়ার স্ট্রাইকের মাধ্যমে। সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভারতের তরফে। পাকিস্তানের সামরিক কোনও ঘাঁটিকে নিশানা করা হয়নি। বেছে বেছে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি। ভারতের রাফাল গুঁড়িয়ে দিয়েছে এইসব জঙ্গি ঘাঁটি। বায়ুসেনাবাহিনীর তরফে জানানো হয়েছে সমস্ত পাইলট নিরাপদেই রয়েছেন। 

সেরা শিরোনাম

Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget