এক্সপ্লোর

Operation Sindoor: আবারও জোরদার প্রত্যাঘাত, সীমান্তের ওপারে পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত

India Pakistan Tension: ভারতের গোলায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে পাক জঙ্গি ঘাঁটি। আবারও জোরদার প্রত্যাঘাত করল ভারত। সীমান্তের ওপারে একের পর এক জঙ্গি ঘাঁটিকে দুরমুশ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। 

Operation Sindoor: নিয়ন্ত্রণরেখার কাছাকাছি থাকা একগুচ্ছ জঙ্গি লঞ্চ প্যাড ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই ছবি, ভিডিও এক্স মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেনাবাহিনীর তরফেই। এক্স পোস্টে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ৮ এবং ৯ মে রাতে পাকিস্তানের তরফে জম্মু ও কাশ্মী এবং পঞ্জাবের একাধিক শহরে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল। এরই জবাবে ভারতীয় সেনার তরফে জঙ্গি লঞ্চ প্যাডগুলিতে হানা দিয়ে সেগুলিকে পুড়িয়ে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত জঙ্গি লঞ্চ প্যাড লাইন অফ কন্ট্রোলের কাছাকাছিই অবস্থিত ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। ভারতের সাধারণ নাগরিক এবং নিরাপত্তাবাহিনীর উপরে অতীতে অনেক হামলার ছকই এইসব লঞ্চ প্যাডে বসে কষেছিল জঙ্গিরা। সমস্ত পরিকল্পনা করা হয়েছিল নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এই সমস্ত জঙ্গি লঞ্চ প্যাডে বসে। সেগুলোই এবার ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা।

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুর- এ মাত্র ২৫ মিনিটের মিডনাইট স্ট্রাইকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের একাধিক ঘাঁটি ছিল নিশানায়। এবার ফের এলওসি- র কাছে থাকা পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গোলাবর্ষণ করে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারত সরকারের তরফে আগেই জানানো হয়েছিল যে অপারেশন সিঁদুর শেষ হয়নি, চলছে। তারই প্রমাণ দিল সেনাবাহিনী। ভারতের গোলায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে পাক জঙ্গি ঘাঁটি। আবারও জোরদার প্রত্যাঘাত করল ভারত। সীমান্তের ওপারে একের পর এক জঙ্গি ঘাঁটিকে দুরমুশ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। 

পাক হামলার প্রত্য়াঘাত, পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানের ৫টি এয়ারবেস ভারতের প্রত্যাঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত। পাকিস্তানের ৫টি সেনাঘাঁটি ছাড়াও একাধিক আর্মি ইন্সটলেশনে প্রত্যাঘাত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেসে সকালে বিস্ফোরণের শব্দ। ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডিতে নুর খান এয়ারবেস। চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেসেও আগুন জ্বলছে। এই ৫টি জায়গাতেই অস্ত্রের ভাণ্ডার মজুত ছিল, জানিয়েছে ভারতীয় সেনা। এই সব জায়গায় পাক সেনার প্রযুক্তিগত পরিকাঠামো ছিল। এখানে গড়ে তোলা হয়েছিল রেডার সাইট, ছিল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট। পাকিস্তানের একের পর ড্রোন লঞ্চপ্যাড ধ্বংস ভারতের। শিয়ালকোটের লুনিতে এয়ারবেসের ড্রোন লঞ্চপ্যাড ধ্বংস। পাক সেনার একাধিক পোস্টও গুঁড়িয়ে দিল ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget