এক্সপ্লোর

Operation Sindoor: টোকিও পৌঁছল সর্বদলীয় প্রতিনিধিদল, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা, সাক্ষাৎ জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গেও

All Party Delegation: গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। এর পাল্টা গত ৭ এপ্রিল মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে জবাব দেয় ভারত।

Operation Sindoor: অপারেশন সিঁদুর- সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সাম্প্রতিক এবং অন্যতম জোরদার নির্দশন। অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বব্যাপী প্রচারে নেমেছে সর্বদলীয় প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে জাপানের টোকিওতে। নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। এই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের জিরো টলারেন্স মনোভাব এবং সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে পাকিস্তানের ভূমিকা তুলে ধরতেই মোদি সরকার বিশ্বের দরবারে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে। JDU সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর সফর করবে। টোকিও পৌঁছে সর্বদলীয় দলের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন জাপানের উচ্চপদস্থ বহু নেতার সঙ্গে। এই প্রতিনিধি দলে রয়েছে বিজেপির সাংসদ অপরাজিতা সারঙ্গি এবং ব্রিজ লাল, সিপিআই (এম)- এর রাজ্যসভার সদস্য জন ব্যারিটাস এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ। 

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। এর পাল্টা গত ৭ এপ্রিল মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে জবাব দেয় ভারত। ২৫ মিনিটের নিখুঁত মিডনাইট অপারেশনে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। এই তালিকায় ছিল লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার। এইসব জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ১০০-র বেশি জঙ্গি অপারেশন সিঁদুরে খতম হয়েছে বলেও জানিয়েছে সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ঠিক কতটা কড়া, জঙ্গিদের খতম করতে ভারতের মনোভাব ঠিক কতটা জোরদার, তারই প্রমাণ অপারেশন সিঁদুর। আর সেই অবস্থানই বিশ্বের দরবারে প্রকাশ করতে বিদেশ সফরে গিয়েছে এই সর্বদলীয় প্রতিনিধি দল। 

জাপানের রাজধানী টোকিওতে এই প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে জাপানি প্রতিনিধি পরিষদের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান তাকাশি এন্ডোর সঙ্গে। তাঁর সামনে তুলে ধরা হয়েছে সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় এবং ঐক্যবদ্ধ অবস্থানের কথা। অন্যদিকে, ভারতীয় দূতাবাস সূত্রে খবর, তাকাশি এন্ডো-ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লড়াইয়ে দৃঢ় সংহতি প্রকাশ করেছে। সর্বদলীয় প্রতিনিধি দল জাপানের বিদেশ মন্ত্রী তাকেশি আইওয়াইয়া-র সঙ্গেও সাক্ষাৎ করেছে। সূত্রের খবর, জাপানের বিদেশ মন্ত্রী ভারতের প্রতি টোকিও সমর্থন প্রকাশ করেছেন এবং উস্কানির মুখেও ভারত যে সংযম দেখিয়েছে তার প্রশংসা করেছেন। এছাড়াও সন্ত্রাসের সঙ্গে যারা যুক্ত তাদের বিচারের আওতায় আনার ব্যাপারেও জোর দিয়েছেন জাপানের বিদেশ মন্ত্রী। সেই সঙ্গে পহেলগাঁও হামলার পর ভারতের অবস্থান এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে জোরদার সমর্থন প্রকাশ করেছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget