এক্সপ্লোর

Operation Sindoor: ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য, উদযাপনে বিজেপি

বেছে বেছে হিন্দু নিধনের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’ এই কোড নেম ঠিক করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: দেশজুড়ে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য উদযাপন করছে বিজেপি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রীরা।

সাফল্য উদযাপনে বিজেপি: পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি দুরমুশ করেছে ভারত। বেছে বেছে হিন্দু নিধনের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’ এই কোড নেম ঠিক করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কারণ, ২২ তারিখ মহিলারা জানিয়েছিলেন, মাথায় সিঁদুর দেখেই গুলি চালিয়েছিল জঙ্গিরা। ভারতকে কেউ আঘাত করলে, কোনওভাবেই তাকে ছাড়া হবে না। তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম থেকে তিরঙ্গা যাত্রার সূচনা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নিজেও Rally-তে অংশ নেন তিনি। উত্তরাখণ্ডের দেহরাদুনে তিরঙ্গা শৌর্য সম্মান যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। 

ভারতীয় সেনার তরফে অপারেশন সিঁদুরের যে ছবি প্রকাশ করা হয়, সেখানে ইংরেজি হরফে লেখা, ‘OPERATION SINDOOR’। সিঁদুর শব্দে দুটি O, একটি O-এর মধ্যে সিঁদুর কৌটো। আর দ্বিতীয় O-র বাইরে ছড়িয়ে আছে সিঁদুর। গত ২২ এপ্রিল শোকাহতদের মধ্য়ে ছিলেন সদ্য বিবাহিতরাও। হাতের মেহেন্দির রং উঠে যাওয়ার আগেই তাঁদের সিঁদুর মুছে গেছিল। হিন্দু মহিলাদের বিবাহিত জীবনের চিহ্ন এই সিঁদুর। যার সঙ্গে জড়িয়ে থাকে স্বামীর প্রতি ভালবাসা। জঙ্গিদের গুলিতে স্বামীর মৃত্যুতে মুছে গেছে সেই সিঁদুর। নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের মৃতদেহের পাশে নতমুখে বসে আছেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী হিমাংশি নারওয়াল। এই ছবিই নারকীয় হত্যাকাণ্ডের প্রতীক হয়ে উঠেছিল। আর তাই জঙ্গিদের নিকেশ করতেও অপারেশনের কোড নেম দেওয়া হল, অপারেশন সিঁদুর।                                         

এদিকে গতকালই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর 'অপারেশন কেল্লারে' নিহত হয়েছে লস্কর ই তৈবা ও তার শাখা সংগঠনের ৩ জঙ্গি। এদের মধ্যে রয়েছে সোপিয়ানের বাসিন্দা নিহত শাহিদ আহমেদ কুট্টে, আদনান সফি দার এবং এহসান উল হক শেখ। ঘন জঙ্গলে ঘেরা এই জায়গাকে গা ঢাকা দেওয়ার জন্য হোক বা অপারেশন চালানোর জন্য হোক, সহজেই বেছে নেয় জঙ্গিরা। জঙ্গিদের অন্যতম করিডর হিসেবে পরিচিত সোপিয়ানের জঙ্গলকে তাই শুরু থেকেই স্ক্যানারে রেখেছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget