এক্সপ্লোর

Operation Sindoor: ভারতের ৫ সৈনিক প্রাণ হারিয়েছেন, Operation Sindoor নিয়ে জানাল সেনা

Indian Military Briefing: রবিবার তিন সেনার প্রধানরা সাংবাদিক বৈঠক করেন।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নেওয়া হয়েছে স্ট্রাইক চালিয়ে। Operation Sindoor অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ন'টি জঙ্গিঘাঁটি ভেঙে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। সেই অভিযানে ১০০-র বেশি জঙ্গি মারা গিয়েছে। প্রাণ হারিয়েছেন পাক সেনার ৩৫-৪০ জওয়ান। পাশাপাশি, ভারতের তরফেও পাঁচ সৈনিকও প্রাণ হারিয়েছেন। রবিবার সাংবাদিক বৈঠক করে ভারতের তিন বাহিনীর তরফে এমনই জানানো হল। (Operation Sindoor)

রবিবার তিন সেনার প্রধানরা সাংবাদিক বৈঠক করেন। সেখানেই ভারতের তরফে পাঁচ সৈনিকের প্রাণ গিয়েছে বলে জানানো হয়। DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, "পহেলগাঁও হামলার জবাবে Operation Sindoor শুরু হয়, তাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর পাঁচ সৈনিকে হারিয়েছি আমরা। সহযোদ্ধাদের শ্রদ্ধার্ঘ জানাই আমি। ওঁদের বলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে।" (Indian Military Briefing

DGMO লেফটেন্যান্ট জেনারেল ঘাই এদিন জানান, পহেলগাঁও হামলার জবাবে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে যে সামরিক অভিযান চালায়, তাতে ১০০-র বেশি জঙ্গি মারা গিয়েছে। মোট ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। নিহত জঙ্গিদের মধ্যে কুখ্যাত জঙ্গিরাও ছিল। ইউসুফ আজহার, আব্দুল মালিক রউফ এবং মুদাসির আহমেদের মতো জঙ্গি মারা গিয়েছে।  

পাকিস্তানের বেশ কিছু বিমানও নামানো হয়েছে বলে এদিন জানানো হয়। মাঝ আকাশেই যেহেতু পাক বিমানকে ঠেকিয়ে দেওয়া হয়, তার জন্য ধ্বংসাবশেষ দেখানো যাচ্ছে না বলে জানানো হয়েছে। তবে ভারতের বায়ুসেনার কেউ প্রাণ হারাননি, সকলে জীবিত অবস্থায় ফিরে এসেছেন। এয়ার মার্শাল একে ভারতী বলেন, "নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সফল হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। আমাদের সব পাইলট ফিরে এসেছেন। এই অভিযানের ফল দেখল গোটা বিশ্ব।"

শুধু তাই নয়, দুই দেশের মধ্যে সংঘাত চলাকালীন, গত ১ থেকে ১০ মে-র মধ্যে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার ৩৫-৪০ জওয়ানও প্রাণ হারান বলে জানিয়েছে ভারতীয় সেনা। DGMO লেফটেন্যান্ট জেনারেল ঘাই জানিয়েছেন, এদিন ভারতের তরফে পাকিস্তানকে বার্তা পাঠানো হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরও যেভাবে ১০ মে নীতি লঙ্ঘন করে পাকিস্তান, এমন চলতে থাকলে কড়া ভাষাতেই জবাব দেওয়া হবে। ভারতীয় সশস্ত্রবাহিনী জানিয়েছে, গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংসের পর পাকিস্তানকে সেকথা জানানোও হয়েছিল। তার পরও পাকিস্তানের তরফে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠানো হয়। তবে ভারত যেহেতু আগে থেকেই প্রস্তুত ছিল, তাই কোনও ক্ষতি করতে পারেনি পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget