এক্সপ্লোর

Central Board Exam Opinion Poll : CBSE ও ICSE-র দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সঠিক ? কী বলছে ওপিনিয়ন পোল ?

এক ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে, অতিমারি পরিস্থিতে CBSE ও ICSE-র দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে ঠিক বলে মনে করছেন ৫৬.৪ শতাংশ মানুষ।

নিউ দিল্লি : করোনা আবহে CBSE ও ICSE-র দ্বাদশের পরীক্ষা বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, এই সিদ্ধান্ত কতটা ঠিক বলে মনে করছেন সাধারণ মানুষ ? এই সংক্রান্ত এক ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে, এই অতিমারি পরিস্থিতে CBSE ও ICSE-র দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে ঠিক বলে মনে করছেন ৫৬.৪ শতাংশ মানুষ। একই কারণে দ্বাদশের রাজ্যভিত্তিক বোর্ডের পরীক্ষাও বাতিল হওয়া উচিত বলে মনে করছেন ৫৬.৬ শতাংশ মানুষ।

ইতিমধ্যে করোনা পরিস্থিতিতে ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষা বাতিল করেছে রাজস্থান, গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাত এবং উত্তরাখণ্ডের মতো রাজ্য। অফলাইন পরীক্ষার পথে হাঁটছে ছত্তিসগড়। কর্ণাটক এবং ওড়িশা এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এদিকে পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। পরীক্ষা হলে করোনা বিধি মেনে তা কীভাবে নেওয়া হবে? যদি পরীক্ষা না হয় তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে? সেইসব বিষয়ে সরকারকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি।

এই পরিস্থিতিতে CBSE ও ICSE-র দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে সমীক্ষা চালানো হয়। তাতে অধিকাংশজনই মতপ্রকাশ করেছেন, ছাত্রদের কাছে কেরিয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু, দেশজুড়ে এই মারণ ভাইরাসের সংক্রমণ চলাকালীন স্বাস্থ্যের ঝুঁকি এড়িয়ে যাওয়া উচিত। বিশেষ করে অফলাইন পরীক্ষা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।  

তবে সমীক্ষায় যোগ দেওয়া প্রায় ৬০ শতাংশ মানুষ জানাচ্ছেন, ক্লাস টুয়েলভের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ছাত্রদের কেরিয়ারে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এই পরিস্থিতি এড়াতে সরকারের ডিজিটাল মাধ্যমে বিভিন্ন পরীক্ষার আয়োজন করার মতো বিকল্প পথে হাঁটা উচিত। ৭৬.৪ শতাংশ মানুষ মনে করছেন, ছাত্রদের কেরিয়ারে বছর নষ্ট হওয়া আটকাতে IIT/JEE, NEET-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং স্বচ্ছভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য ডিজিটাল মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা উচিত সরকারের।

যদিও ৬০ শতাংশ মানুষ দেশে ডিজিটালগত বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, যেসব ছাত্রের কাছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ নেই, বিশেষ করে গ্রামীণ এলাকায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা। একটা বড় সংখ্যক মানুষ মনে করছেন, ভবিষ্যতে এই ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের গ্রামীণ এলাকায় ডিজিটাল পরিকাঠামোর উন্নয়নে নজর দেওয়া উচিত সরকারের। এছাড়া ৬৩ শতাংশ মানুষ মনে করছেন, এই বয়সের ছাত্র-ছাত্রীদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়া উচিত। 

সমীক্ষায় যোগদানকারী ৪৬.২ শতাংশ মানুষ বলেছেন, এই ছাত্র-ছাত্রীদের টিকাকরণের পর পরবর্তীকালে পরীক্ষা নেওয়া যেতে পারে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget