এক্সপ্লোর

Opposition meeting with Sharad Pawar : "মিশন ২০২৪", প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনার পর বিরোধী দলগুলিকে বৈঠকে আহ্বান পাওয়ারের

"মিশন ২০২৪" । বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক ডাকলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার।

নয়া দিল্লি : বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক ডাকলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার। আগামীকালই রয়েছে এই বৈঠক। সেখানে বিজেপির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের রূপরেখা তৈরি করা হতে পারে। শুধুমাত্র ২০২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখেই নয়, আগামী বছরের উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখেও হবে আলোচনা।

এনিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ইতিমধ্যেই শরদ পাওয়ার ও প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান তৃণমূল নেতা যশবন্ত সিনহার তরফে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। 

বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন- রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ ঝা, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, কংগ্রেসের বিবেক তঙ্খা ও কপিল সিবল এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। যদিও বিষয়টি অস্বীকার করেছেন কপিল সিবল ও মনোজ ঝা। অন্যদিকে ডিএমকে-র হয়ে প্রতিনিধিত্ব করবেন তিরুচি শিবা।

বৈঠকে আরও অনেকেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এনসিপি-র নবাব মালিক। সেই তালিকায়-কবি জাভেদ আখতার, প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশির মতো ব্যক্তিত্বরা রয়েছেন বলে দাবি তাঁর। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তাঁরা উপস্থিত থাকবেন।

আজই দিল্লিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার। দুই সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসলেন তাঁরা। তার পরই বিরোধী বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে ১১ জুন মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়েছিল। পর পর কয়েকদিনের ব্যবধানে এই বৈঠকের পরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পরের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র মোকাবিলায় "মিশন ২০২৪"-এর পরিকল্পনায় বিরোধীদের এককাট্টা করার জন্যই এই উদ্যোগ বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি।

অনেক রাজনৈতিক দলই এই মঞ্চে যোগ দিতে চাইছে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এদিকে বিজেপি-বিরুদ্ধে মোকাবিলায় বঙ্গভোটের প্রসঙ্গ তোলা হচ্ছে বলে সূত্রের খবর। এখানে বিজেপি ২০০ আসনে জয়লাভের কথা বললেও, তৃতীয়বারের জন্য বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget