এক্সপ্লোর

Vaccination in India : ভারতে হদিশ মেলা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮০ শতাংশ কার্যকর অক্সফোর্ড, ফাইজারের ভ্যাকসিন; বলছে গবেষণা

করোনার B1.617.2 ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজার ভ্যাকসিন। এই দুটির মধ্যে যে কোনও একটির দুটি ডোজ নিলেই তা উপরোক্ত ভ্যারিয়েন্ট রুখতে ৮০ শতাংশের বেশি কার্যকর হবে। বলছে ইংল্যান্ডের গবেষণা।

লন্ডন : করোনার B1.617.2 ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজার ভ্যাকসিন। এই দুটির মধ্যে যে কোনও একটির দুটি ডোজ নিলেই তা উপরোক্ত ভ্যারিয়েন্ট রুখতে ৮০ শতাংশের বেশি কার্যকর হবে। ইংল্যান্ডে নতুন এক গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে।

অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজের ভ্যাকসিন কোভিশিল্ড ভারতে তৈরি করে সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। প্রাপ্তবয়স্কদের মধ্যে এর প্রয়োগ করা হচ্ছে। ইংল্যান্ডের গবেষণা বলছে, ইংল্যান্ডের কেন্ট এলাকায় প্রথম পাওয়া যায় করোনার B.117 ভ্যারিয়েন্ট। যার সংক্রামক ক্ষমতা প্রচুর। এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ৮৭ শতাংশ কার্যকর এই ভ্যাকসিনের দুই ডোজ। পাবলিক হেল্থ ইংল্যান্ড(PHE)-এর তথ্যের উপর ভিত্তি করে এই গবেষণা। 

'The Telegraph'-এর খবর অনুযায়ী, নতুন এই গবেষণার তথ্য চলতি সপ্তাহে সরকারের নিউ অ্যান্ড এমার্জিং রেসপিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইসরি গ্রুপ-এর মিটিংয়ে উপস্থাপিত করা হয়।

এদিকে PHE যে পরিসংখ্যান প্রকাশ করেছে চলতি সপ্তাহে, সেই অনুযায়ী, এখানে B1.617.2 ভ্যারিয়েন্টে সংক্রমণের সংখ্যা গত সপ্তাহে ২ হাজার ১১১ থেকে বেড়ে ৩ হাজার ৪২৪-এ পৌঁছেছে।

এদিকে "ভারতীয় ভ্যারিয়েন্ট" ব্যাখ্যায় আপত্তি জানিয়েছে ভারত সরকার। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এমন পোস্ট সরিয়ে দিতে বলা হয়েছে যাতে  B.1.617 ভ্যারিয়েন্টকে "ভারতীয়" বলা হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ভুল তথ্য ছড়ানো আটকাতেই এই পদক্ষেপ। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, করোনা ভাইরাসের ওই স্ট্রেনকে "ভারতীয় ভ্যারিয়েন্ট" বলা ভিত্তিহীন। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) এটাকে সেভাবে ব্যাখ্যা করেনি। 

তবে, গত ১১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, ২০২০ সালে করোনা ভাইরাসের ওই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত করা হয়েছিল ভারতে। গোটা বিশ্বের কাছে এই ভ্যারিয়েন্ট উদ্বেগের।

মন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে বলে একটা মিথ্যা তথ্য অনলাইনে প্রচার হচ্ছে। এই বিষয়টি গত ১২ মে প্রেস বিবৃতি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget