এক্সপ্লোর

Pahalgam Attack : ঠিক কীসের হাতছানিতে সন্ত্রাসবাদের পথে যায় তরুণরা? শুধুই টাকা? উঠে এল চাঞ্চল্যকর তথ্য

অনেকেরই প্রশ্ন, এই যারা স্বাভাবিক জীবন ছেড়ে কেউ সন্ত্রাসবাদের পথে পা বাড়ায়, তারা কীসের মোহে যায়?

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যা নড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে । সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতও 'নো টলারেন্স ' নীতি নিয়েছে। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর ভূস্বর্গে অ্যাকশন মোডে ভারতীয় সেনা । পহেলগাঁও বেছে বেছে হিন্দু খুন, পাল্টা অ্যাকশনে ভারতীয় সেনা মুরানে  লস্কর জঙ্গি এহসানের বাড়ি ধ্বংস করে দিয়েছে। গুঁড়িয়ে দিয়েছে লস্কর-ই-তৈবার জঙ্গি এহসান-উল- হক শেখের বাড়ি। কুলগামে মাতালহামায় আরেক লস্কর জঙ্গি জাকিরের বাড়ি ধ্বংস করা হয়েছে। ধুলোয় মেশানো হয়েছে লস্কর জঙ্গি জাকির আহমেদ গনিয়ার বাড়ি । তালিকাটা লম্বা। সেই সঙ্গে কোনা কোনা থেকে জঙ্গি নিকেশ করার অভিযান চলছে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এই যারা স্বাভাবিক জীবন ছেড়ে কেউ সন্ত্রাসবাদের পথে পা বাড়ায়, তারা কীসের মোহে যায়? কত টাকা পায় এরা? কীসের টান? বিভিন্ন প্রতিবেদন সূত্রের খবর চমকে দেওয়ার মতো। 

সন্ত্রাসবাদীদেরও ‘বেতন’ দেওয়া হয়
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর জন্য বিপুল অঙ্কের টাকা খাটানো হয়।  সন্ত্রাসবাদীদের দেওয়া হয়  বিপুল অঙ্কের সাইনিং অ্যামাউন্ট। তবে মানতে হয় অনেক শর্ত। সেই সঙ্গে মাসিক বেতন আছে। আর কাজ  শেষ হলে আছে  বোনাসের ব্যবস্থা। বিশেষ হামলার জন্য পুরস্কারও দেওয়া হয়, এমনটাই দাবি বিভিন্ন সূত্রে। 

নিয়োগের সময় এত টাকা দেওয়া হয়
এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিআইএও জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, নিয়োগের সময় বিদেশি সন্ত্রাসবাদীদের ৫০,০০০ টাকা এবং স্থানীয় সন্ত্রাসবাদীদের ২৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। মাসিক বেতন আবার একেক স্তরের জন্য একেকরকম। বিদেশি সন্ত্রাসবাদীদের ১০,০০০ থেকে ১২,০০০ টাকা দেওয়া হয়। স্থানীয় সন্ত্রাসবাদীদের ৮,০০০ থেকে ১০,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হয়।

অন্যদিকে, তাদের কাজ শেষ হলে  বোনাস দেওয়া হয়। এই সময় তাদের ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এছাড়াও বলা হয়েছে  ‘বিশেষ অভিযানের’ সময় বিশেষ বোনাস দেওয়া হয়। বোমা বিস্ফোরণ বা বড় ধরনের হামলার জন্য ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হয়।

সুপ্রিম লিডারকে বেশি টাকা
গবেষণাপত্রে উঠে এসেছে যে সন্ত্রাসবাদীদের সুপ্রিম লিডারদের বেশি টাকা দেওয়া হয়। এই নেতাদের প্রায় ৫০,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হয়। এছাড়াও তাদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হয়।

পরিবারকেও সাহায্য করা হয়
এই গবেষণায় বলা হয়েছে যে সন্ত্রাসবাদীর মৃত্যু হলে পরিবারগুলিকে লক্ষ লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়। সঙ্গে প্রতি মাসে কিছু টাকাও দেওয়া হয়। এছাড়াও ইদের মতো উৎসবের সময় আলাদা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।

প্রশিক্ষণে কত টাকা খরচ হয়
একজন সন্ত্রাসবাদীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রায় ২৫,০০০ টাকা এবং অস্ত্র, পোশাক, সরঞ্জাম সংগ্রহের জন্য ৩০,০০০ টাকা পর্যন্ত খরচ হয়। অনেক সময়  সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে বিভিন্ন জায়গা থেকে অর্থ সাহায্য দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, অর্থের বড় অংশ বিদেশি সংস্থা, হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে আসে।

দাবিত্যাগ: এবিপি লাইভ কোনও তথ্য বা বিস্তারিতের সত্যতা নিশ্চিত করে না। এটি বিভিন্ন প্রতিবেদন ও গবেষণাপত্র থেকে নেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget