এক্সপ্লোর

Pahalgam Issue : ভয়ঙ্কর ছক কষছিল ISI, ভারতীয় অফিসারের নাম করে ফোন, জানতে চেয়েছিল এই তথ্যগুলি, সবটা প্রকাশ্যে

ভারতীয় সেনার অফিসারের নাম বলে ফোন করে তথ্য নেওয়ার চেষ্টাও করা হয়েছিল আইএসআইয়ের তরফে। সামনে এল ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য।


নয়াদিল্লি : ক্রমেই পহেলগাঁও হামলায় স্পষ্ট হচ্ছে পাকিস্তানের যোগ। হামলাকারীদের অন্যতম মাস্টারমাইন্ড হাসিম মুসা আদতে পাকিস্তান সেনাবাহিনীরই সদস্য। তাকে ডাকা হত ফৌজি নামেই। এমনই তথ্য সামনে এসেছে। এখানেই শেষ নয়। এবার আরও বিস্ফোরক তথ্য এসেছে সামনে। প্রকাশ্যে এসেছে  পাক গোয়েন্দা সংস্থা ISI-এর নতুন ছক ।

ভারতকে অশান্ত করার বড়সড় চক্রান্ত চক্রান্ত করছিল পাকিস্তান। এবার তাও ফাঁস হয়ে গেল ! কাশ্মীরে ভারতীয় সেনার গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। ভারতীয় সেনার অফিসারের নাম বলে ফোন করে তথ্য নেওয়ার চেষ্টাও করা হয়েছিল আইএসআইয়ের তরফে। সামনে এল ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য।

সেনাবাহিনীর উপরও হামলা করার ছক?

গোয়েন্দাদের প্রত্যয়, সেনারা যে গাড়িতে যাতায়াত করেন, তার রাস্তা জানার চেষ্টা করছে আইএসআই । হোশিয়ারপুরে সেনা নিয়ে যাওয়া ট্রেনের সম্পর্কেও খোঁজখবর নেওয়ার চেষ্টা করে তারা। তাহলে কি সেনাবাহিনীর উপরও হামলা করার ছক ছিল তাদের ? মুকেরিয়া, পাঠানকোট, ভাতিন্ডায় ফোন করে গোপন তথ্য নেওয়ার চেষ্টা করা হয় আইএসআইয়ের তরফে। খবর সূত্রের। ভারতীয় গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে ISI এজেন্টদের ফোনে কথোপকথনের সেই রেকর্ড।  

এরই মধ্যে কাশ্মীরে হামলাকারী জঙ্গিদের খুঁজতে উপত্যকা জুড়ে চলছে লাগাতার তল্লাশি। শ্রীনগরের ২৬টি ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। ইতিমধ্য়েই UAPA ধারায় মামলা দায়েরও হয়েছে। নিহতদের পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের থেকে প্রাপ্ত ভিডিও। বিভিন্ন ভিডিও হাতে পেয়েছে এনআইএ। সেগুলো যাঁরা রেকর্ড করেছেন, তাঁদের বয়ানও নেওয়া হয়েছে।  পাশাপাশি বয়ান রেকর্ড করা হচ্ছে স্থানীয়দেরও। সবমিলিয়ে কাশ্মীরে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনা। 

হামলাকারীদের অন্যতম হাশিম মুসা পাক সেনার সদস্য

এছাড়া পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনায়, আগেই পাকিস্তানের হাত থাকার ইঙ্গিত মিলেছিল,  এবার পাক যোগ আরও স্পষ্ট হল। সূত্রের খবর, হামলাকারীদের অন্যতম হাশিম মুসা। সে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সিকিউরিটি গ্রুপ বা SSG-এর কম্য়ান্ডো ছিল। পাক সেনাবাহিনীতে হাশিম মুসা পরিচিত ছিল আসিফ 'ফৌজি' নামেও। ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার সূত্রে খবর, সন্ত্রাসবাদীদের সাহায্যকারী ১৫ জন স্থানীয়কে জিজ্ঞাসাবাদ করে, মুসার পাকিস্তান-যোগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সূত্রের দাবি, ২২ তারিখ, বৈসরন উপত্য়কায় হামলার ঘটনায় হাসিম মুশা সরাসরি জড়িত ছিল। কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল মুসাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget