এক্সপ্লোর

Kashmir Terror Attack: ২৬ জনের মৃত্যুর বদলা, ২৬টি ঠিকানায় তদন্তে জম্মু-কাশ্মীর পুলিশ

Kashmir News Update: এক সপ্তাহ আগে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের হাতে প্রাণ দিতে হয়েছে ২৬ জনকে। এখনও পর্যন্ত হামলাকারী জঙ্গিরা ধরা না পড়লেও, তাদের একের পর এক বাড়িও উড়িয়ে দেওয়া হয়েছে।

কলকাতা: পহেলগাঁওয়ের বৈসরন উপত্য়কায়, ২৬ জনকে নৃশংসভাবে খুন করেছে জঙ্গিরা (Kashmir Terror Attack)। তারই বদলা হিসেবে, উপত্য়কার জঙ্গিদের ২৬ জন সহযোগীকে টার্গেট করেছে নিরাপত্তা বাহিনী।  অস্ত্র, ডিজিটাল ডিভাইস, নথি উদ্ধার করতে মোট ২৬ টি ঠিকানায় পৌঁছে যায় জম্মু-কাশ্মীর পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রয়েছে। পাশাপাশি ফের বৈসরনে গিয়ে জঙ্গি হামলার পুনর্নির্মান করল NIA.

২৬ জন সহযোগীকে টার্গেট: এক সপ্তাহ আগে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের হাতে প্রাণ দিতে হয়েছে ২৬ জনকে। এখনও পর্যন্ত হামলাকারী জঙ্গিরা ধরা না পড়লেও, তাদের একের পর এক বাড়িও উড়িয়ে দেওয়া হয়েছে। আর এবার জঙ্গিদের সহযোগীদের ২৬টি ঠিকানায় চলল তল্লাশি। অর্থাৎ কাশ্মীরে এবার '২৬ এর পাল্টা ২৬'! এরাই কি পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদেরকে সহায়তা করেছিল? শ্রীনগরে বসে 'লজিস্টিক সাপোর্ট' দিয়েছিল? উত্তর খুঁজতে সোমবার থেকে শ্রীনগরের একাধিক ঠিকানায় হানা দেয় জম্মু কাশ্মীর পুলিশ। এদের প্রত্যেকের বিরুদ্ধে UAPA ধারায় রয়েছে মামলা।

গতকাল ফের পহেঁলগাও-তে ঘটনাস্থলে পৌঁছয়  NIA-র তদন্তকারী দল। আরও একবার হামলার ঘটনার পুনর্নির্মাণ করে তারা। মূলত এখনও অবধি সামনে আসা ভিডিও ফুটেজগুলিকে সামনে রেখেই তথ্যপ্রমাণ সংগ্রহ করার কাজ চালাচ্ছে NIA.সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শ্রীনগরের কঠিবাগ, সাফাকাদাল, এম আর গঞ্জ, সৌরা, হারওয়ান, খান্নার সহ একাধিক এলাকায় চলে অভিযান। জম্মু কাশ্মীর পুলিশকে তল্লাশি অভিযানে সহায়তা করে সেনা ও NIA. এপ্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্য জ্যোতি মজুমদার বলেন, "ওটা হয়তো কাকতালীয়। মানুষ যেটা চাইছে, সেটা হচ্ছে প্রতিকার। প্রতিকারের পার্ট হচ্ছে প্রত্যাঘাত। এরা যৌথভাবে চেষ্টা করছে প্রত্যাঘাতের।''

এদিকে পহেলগাঁওতে গণহত্য়ার পর নিরপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হল কাশ্মীর উপত্য়কার ৪৮ টি পর্যটনস্থল। পর্যটকদের জন্য বাদগামের ইউসমার্গ, তুসাময়দান ও দুধপাথরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের তালিকায় রয়েছে জনপ্রিয় আহারওয়াল জলপ্রপাত, কৌসরনাগ, কুপওয়াড়ার বাঙ্গুস উপত্যকা। পর্যটকদের জন্য দরজা বন্ধ সিন্থান টপের। তালিকায় রয়েছে রামপোরা, রাজপোরা, ভেরিনাগ, আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ প্য়ারাগ্লাইডিং। এছাড়াও রিসর্ট, রেস্তোরাঁ, হোটেলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।                                                      

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget