এক্সপ্লোর

India-Pakistan Conflict: 'ভারতের কাছে সংঘর্ষবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছিল পাকিস্তান', স্বীকার করে নিলেন পাক উপ-প্রধানমন্ত্রীই

Operation Sindoor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত অপারেশ সিঁদুর চালায়

নয়াদিল্লি : ভারতের প্রত্যাঘাতে আতঙ্কিত হয়েই সংঘর্ষবিরতিতে বাধ্য হয়েছে পাকিস্তান। এবার একথা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত অপারেশ সিঁদুর চালায় এবং তারই অংশ হিসাবে পাকিস্তানের ২টি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত করা হয়। যার পরেই পাকিস্তান সংঘর্ষবিরতির অনুরোধ জানায় বলে মন্তব্য করেন মন্ত্রী।

একটি টিভি নিউজে উপস্থিত হয়ে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দার বলেন, "রাউলপিণ্ডির নূর খান বায়ুসেনা ঘাঁটি ও পাঞ্জাব প্রদেশের শরকৎ বায়ুসেনা ঘাঁটিতে (PAF ঘাঁটি রফিকি নামেও পরিচিত)  আঘাত করে ভারত। সেই সময় পাকিস্তান আমেরিকার মধ্যস্থতা চায় এবং সৌদি আরবের সহায়তাও নেয়।" 

নূর খান বায়ুসেনা ঘাঁটি পাকিস্তানের সবথেকে সংবেদনশীল সামরিক চত্বর। যেখান থেকে বায়ুসেনার অভিযানের পাশাপাশি ভিআইপি পরিবহন ইউনিটও রয়েছে। দার বলেন, "দুর্ভাগ্যক্রমে, ভারত আবার একবার রাত আড়াইটা নাগাদ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওরা নূর খান বায়ুসেনা ঘাঁটি ও শরকৎ বায়ুসেনা ঘাঁটিতে আক্রমণ করে। ৪৫ মিনিটের মধ্যে সৌদির প্রিন্স ফৈজাল আমাকে ফোন করেন। উনি বলেন, উনি এইমাত্র মার্কো রুবিও (আমেরিকার সেক্রেটারি অফ স্টেট)-র সঙ্গে আমার কথোপকথনের কথা জেনেছেন। উনি জিজ্ঞাসা করেন যে উনি কি এস জয়শঙ্করের (ভারতের বিদেশমন্ত্রী)সঙ্গে কথা বলতে পারেন এবং এটা বলতে পারেন যে যদি ওরা (ভারত) থামাতে চায় তাহলে আমরা তৈরি। আমি বললাম, নিশ্চয়ই আপনি পারেন। তারপর উনি আমাকে ফোন করেন। জানান, জয়শঙ্করের কাছে এই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন।"

দিনকয়েক আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত জানতে চান। তখনই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদকে এখন আর ছায়াযুদ্ধ হিসেবে দেখছে না ভারত, আসল যুদ্ধ হিসেবেই দেখছে। ২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে লক্ষ্য করে প্রত্যাঘাত হানে। এই আঘাত ছিল শুধুমাত্র পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবিরগুলিকে লক্ষ্য করে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, এই বিষয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতা কাঙ্ক্ষিত নয় এবং এটাই সর্বদা হয়ে আসছে। প্রধানমন্ত্রী ট্রাম্পকে বলেছেন, পাকিস্তানের গুলির জবাব গোলায় দিয়েছে ভারত। ভারতের অপারেশন সিদুঁর এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই অব্যাহত থাকবে। আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত, জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget