এক্সপ্লোর

Pakistan Lockdown News : এপ্রিল থেকেই উইকএন্ড লকডাউন শুরু? পাকিস্তানে চরম পদক্ষেপ? সত্যিই?

কিছু খবরে দাবি করা হয়, জ্বালানি সঙ্কট মোকাবিলার জন্য পাকিস্তান সরকার নাকি আগামী এপ্রিল মাস থেকে প্রতি শনিবার ও রবিবার দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে।

পশ্চিম এশিয়ার ক্রমেই ঘোরতর হচ্ছে  যুদ্ধ পরিস্থিতি। ইরানের উপর হামলা-পাল্টা হামলা ও হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী-জাহাজের চলাচলে নিয়ন্ত্রণের ফলে  এশিয়া ও ইউরোপের বহু দেশ যখন জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহ বজায় রাখতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতেই দেশে দেশে এনার্জি-লকডাউনের আশঙ্কার কথা ঘুরে ফিরে আসছে। সম্প্রতি একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, জ্বালানি সঙ্কট মোকাবিলার জন্য পাকিস্তান সরকার নাকি আগামী এপ্রিল মাস থেকে প্রতি শনিবার ও রবিবার দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে।

তবে এই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রক। পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম Dawn-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া এই নোটিফিকেশনটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

ভুয়ো নোটিফিকেশনে কী দাবি করা হয়

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই নোটিফিকেশনে বলা হয়েছিল, ২০২৬ সালের ৪ ও ৫ এপ্রিল থেকে প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই লকডাউন কার্যকর হবে বলেও উল্লেখ ছিল। ওই খবরে দাবি করা হয়,  এই নির্দিষ্ট সময় সব ধরনের ব্যবসা, শিল্প ও পরিষেবা খাত বন্ধ থাকবে। বিয়ে বা যেকোনও সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে। বাজার সম্পূর্ণ বন্ধ থাকবে, তবে হাসপাতাল, ওষুধের দোকান এবং জরুরি পরিষেবা চালু থাকবে। এমনকি জাতীয় সড়ক ও মহাসড়ক বন্ধ রাখার কথাও বলা হয়েছিল, যদিও পাবলিক বাস চলাচল চালু থাকার কথা উল্লেখ করা হয়।

সরকার কী বলছে

পাকিস্তানের তথ্য মন্ত্রক তাদের অফিসিয়াল ফ্যাক্ট-চেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্পষ্ট জানিয়েছে, এই নোটিফিকেশনটি ভুয়ো। সরকার এমন কোনও লকডাউন ঘোষণা করেনি। ফলে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জ্বালানি সঙ্কট নিয়ে পূর্বের পদক্ষেপ

 এর আগে পাকিস্তান সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু সীমাবদ্ধতা আরোপ করেছিল। বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও প্রভাব

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলছে। Strait of Hormuz বন্ধ হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক বাণিজ্য ও তেলের বাজারে চাপ বাড়িয়েছে। ফলে বহু দেশই বিকল্প পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pakistan Lockdown News : এপ্রিল থেকেই উইকএন্ড লকডাউন শুরু? পাকিস্তানে চরম পদক্ষেপ? সত্যিই?
এপ্রিল থেকেই উইকএন্ড লকডাউন শুরু? পাকিস্তানে চরম পদক্ষেপ? সত্যিই?
Rahul Arunoday Banerjee Death: 'ছোটবেলা থেকে শাহরুখ খানকে দেখে বড় হয়েছি, সিনেমাটা একবার করতে চেয়েছি, লাগলে লাগল, না লাগলে...'
'ছোটবেলা থেকে শাহরুখ খানকে দেখে বড় হয়েছি, সিনেমাটা একবার করতে চেয়েছি, লাগলে লাগল, না লাগলে...'
Rahul Arunoay Banerjee Death: রাহুলকে নিয়ে পাস্ট টেন্সে কথা বলার আগে আমার মরে যাওয়া ভাল ছিল : সুদীপ্তা চক্রবর্তী
রাহুলকে নিয়ে পাস্ট টেন্সে কথা বলার আগে আমার মরে যাওয়া ভাল ছিল : সুদীপ্তা চক্রবর্তী
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Advertisement

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
Embed widget