এক্সপ্লোর

দশক সেরার তালিকায় নেই পাক ক্রিকেটাররা, আইসিসি-র ওপর রেগে আগুন শোয়েব আখতার

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই তালিকায় নাম নেই পাকিস্তানের ক্রিকেটারদের। আর এতেই ক্ষুব্ধ প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। পাকিস্তানি ক্রিকেটাদের নাম না থাকায় আইসিসি’‌র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

রাওয়ালপিণ্ডি: এই দশক সেরা টি-টোয়েন্টি, টেস্ট, ওয়ান ডে-র ক্ষেত্রে একাদশের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই তালিকায় নাম নেই পাকিস্তানের ক্রিকেটারদের। আর এতেই ক্ষুব্ধ প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। পাকিস্তানি ক্রিকেটারদের নাম না থাকায় আইসিসি’‌র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তা দেন শোয়েব। তিনি বলেন, আইসিসি-র তৈরি সেরা একাদশের তালিকায় নেই পাকিস্তানের কোনও ক্রিকেটার। আইসিসি হয়তো ভুলে গিয়েছে যে পাকিস্তানও তাদের সদস্য। ওরাও টি-২০ খেলে। বাবর আজমকে দলে রাখেনি। অথচ বাবর টি–২০’র এক নম্বর ব্যাটসম্যান। এমনকি কোহলির সঙ্গে তুলনা করলেও দেখা যাবে বাবর দেশের জন্য অনেক কিছু করেছে। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, বিশ্বের দ্রুততম বোলার ও লেগ-স্পিনারদের ভুলে গেল? বিশ্ব একাদশ ঘোষণা করা উচিত ছিল আইসিসি-র, আইপিএল একাদশ নয়। আশা করি এই ভিডিও দেখার পর আইসিসি বুঝতে পারবে সেটা।
আইসিসির ঘোষণার পর থেকেই পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে একের পর এক মিম শেয়ার করেন ভারতীয় ক্রিকেটভক্তরা।আইসিসি ঘোষিত সীমিত ওভারের সংস্করণে এমএস ধোনি ও টেস্টে বিরাট কোহলিকেই ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷  পাশাপাশি আইসিসি-র দশক সেরা টেস্ট দলে আছেন অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা, উইকেটকিপার) বেন স্টোকস (ইংল্যান্ড), আর অশ্বিন (ভারত), ডেইন স্টেইন (দক্ষিণ আফ্রিকা), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) এবং জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)। আইসিসি-র দশক সেরা ওয়ানডে দলে আছেন  রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), শাকিব আল হাসান (বাংলাদেশ), এমএস ধোনি (ভারত, অধিনায়ক ও উইকেটকিপার), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)। আইসিসি-র দশক সেরা টি-২০ দলে আছেন রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), এমএস ধোনি (ভারত, অধিনায়ক ও উইকেটকিপার), কায়রন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রীত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget