এক্সপ্লোর

Pak Govt. Crisis: টালমাটাল ইমরানের গদি ! পাকিস্তানের ২৪ সাংসদ নিলেন বড় সিদ্ধান্ত

Pak Govt. Crisis: এবার টালমাটাল গদি ইমরান খান সরকারের (Imran Khan government)। অনাস্থা প্রস্তাবের আগেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) এর ২৪ এমপি আশ্রয় নিলেন ইসলামাবাদের সিন্ধ হাউসে।


ইসলামাবাদ: রাতারাতি বদলে গেল পাকিস্তানের (Pakistan) রাজনৈতিক পরিস্থিতি। এবার টালমাটাল গদি ইমরান খান সরকারের (Imran Khan government)। অনাস্থা প্রস্তাবের আগেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) এর ২৪ এমপি আশ্রয় নিলেন ইসলামাবাদের সিন্ধ হাউসে। পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যেই শুরু হয়েছে বিদ্রোহ।  

জিও নিউজের মতে, পিটিআইয়ের অসন্তুষ্ট জাতীয় পরিষদের সদস্য রাজা রিয়াজও ইমরানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। পাক টিভিকে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দিন অনেক এমএনএ বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ইমরান খান আশ্বস্ত করলেই তারা সংসদ লজে ফিরে যেতে প্রস্তুত।

জিও নিউজের সাথে কথা বলার সময়, পিটিআই এমএনএ মালিক নবাব শের ওয়াসির ও রিয়াজ বলেছেন, পিটিআইয়ের প্রায় ২৪ জন সদস্য বর্তমানে সিন্ধ হাউসে রয়েছেন। আরও অনেক মন্ত্রী এখানে আসতে প্রস্তুত। জাহাঙ্গীর তারিন গ্রুপের সদস্য রিয়াজ পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরকে বলেছেন , ভিন্নমতালম্বী সদস্যরা প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দেবেন।

ভয়ে সিন্ধ হাউসে সাংসদরা ?

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মালিক নবাব শের ওয়াসির। তিনি জানান, কোনওভাবেই পিটিআইয়ের টিকিটে আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। সেই চিন্তা থেকেই একের পর এক তেহরিকের নেতা সিন্ধ হাউসে একত্রিত হয়েছেন। সব মিলিয়ে ২৪ জন সদস্য আশ্রয় নিয়েছেন সেখানে। পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের মতে, সিন্ধ হাউসে এই মুহূর্তে ২০ জন পাকিস্তান তেহরিক-এ ইনসাফ (PTI)-এর সাংসদ উপস্থিত রয়েছেন। যার মধ্যে বেশ কয়েকজন অসন্তুষ্ট নেতা ক্যামেরা এড়িয়ে যাচ্ছেন। অজানা ভয়ের কারণেই সবাই 
সিন্ধ হাউসে আশ্রয় করছেন।

পরিসংখ্যান কি বলেছে ?
একটি অনাস্থা প্রস্তাব সফল হওয়ার জন্য সংসদের নিম্নকক্ষে মোট ৩৪২ সদস্যের মধ্যে ১৭২ জন সদস্যের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। ইমরান খান এখনও ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা ভোগ করেন। যার মধ্যে তার পিটিআইয়ের ১৫৫ সদস্য ও জোট অংশীদারদের ২৩ জন সদস্য রয়েছে।বিরোধী দলের সদস্য সংখ্যা ১৬৩। বিরোধীরা আশা করছে, ক্ষমতাসীন জোটের কিছু অসন্তুষ্ট বিধায়ক ইমরান খানের সরকারকে অপসারণে তাদের সাহায্য করবে। ২০১৮ সালে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসেন ইমরান খান।২০২৩ সালে ফের পাকিস্তানে নির্বাচন। এবার মেয়াদকালের আগেই নড়বড়ে ইমরানের সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget