এক্সপ্লোর

Pakistan News : পাকিস্তানে সিন্ধু বদ্বীপে নেই এক ফোঁটা পানীয় জল, চারিদিকে শুধুই নোনাস্রোত, ভিটেমাটি ছেড়েছেন ১২ লাখ মানুষ

আর উপায় না-দেখে করাচিতে নতুন ঠিকানার খোঁজে যাচ্ছেন। সারা গ্রাম জুড়ে এক ভয়ঙ্কর নীরবতা । খালি বাঁশের বাড়িতে কুকুরেক চলাফেরা। 

চারিপাশে শুধু জল । কিন্তু খাবার জো নেই। চাষ করাও সম্ভব নয় ওই জলে। শুকনো মাটির ওপর দিয়ে হাঁটলে পায়ের তলায় টুকরো টুকরো হয়ে যায় নুনের ঢ্যালা। চারপাশে তাকালে যে জল চোখে পড়ে, তা নুনে ভরা।  এ জায়গার নাম খারো চান। এখান থেকে ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরেই সিন্ধু নদী মিশেছে সমুদ্রে। এজেন্সি ফ্রান্স প্রেসের একটি রিপোর্টে উঠে এসেছে এই ব-দ্বীপ অঞ্চলের বদলে যাওয়া ছবিটা। অথচ কয়েকদশক আগে ফিরে গেলে, এই এলাকাতেই আগে চাষবাষ হয়। বেশির ভাগ মানুষের জীবিকাই ছিল চাষাবাদ আর মাছ-ধরা।  

খারো চানে একসময় প্রায় ৪০টি গ্রাম ছিল। এখন বেশিরভাগই বিলুপ্ত। কোনওখানে জনমানুষ নেই। ১৯৮১ সালে শহরে এই খারো চানে জনসংখ্যা ছিল ২৬,০০০ মতো।আর ২০২৩ সালের মধ্যে এই সংখ্যা কমে হয়েছে ১১,০০০-এর আশেপাশে। একের পর এক পরিবার ঘর ছেড়েছে। ভিটেমাটি ছেড়ে পরিযায়ী হয়ে চলে গিয়েছে অন্য কোথাও। এ নুন জলে মাছ বাঁচে না। তাই পেশা ছাড়তেও হয়েছে বহু মানুষকে। যেমন আবদুল্লাহ মিরবাহারের বাসিন্দা হাবিবুল্লাহ খাট্টি। একসময় মৎসজীবী খাট্টি বেছে নেন দর্জির পেশা। কিন্তু কে আর জামাকাপড় বানাবে। গ্রামের পর গ্রাম তো ক্রমেই জনশূন্য।  তাই আর উপায় না-দেখে তিনি করাচিতে নতুন ঠিকানার খোঁজে যাচ্ছেন। সারা গ্রাম জুড়ে এক ভয়ঙ্কর নীরবতা । খালি বাঁশের বাড়িতে কুকুরেক চলাফেরা। 

গত মার্চে  জিন্নাহ ইনস্টিটিউটে একটি গবেষণা করে জানায়,গত ২০ বছরে সিন্ধু বদ্বীপ অঞ্চল থেকে ১২ লক্ষেরও বেশি মানুষ অন্যত্র চলে গিয়েছেন। বাঁধ, সেচ খাল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ১৯৫০ সালের পর থেকে বদ্বীপে জলের প্রবাহ প্রায় ৮০ শতাংশ কমে গেছে। ঢুকছে সমুদ্রের নোনা জল। এতে মাটি হয়ে পড়েছে লবণাক্ত।  এখানে ক্রমেই অসম্ভব হয়ে পড়েছে কৃষিকাজ এবং মাছ ধরা । 

কেটির মতো বন্দরে লবণের সাদা স্তর  দেখা যায়।  পানীয় জল বয়ে আনতে হয় নৌকায় করে বা গাধার পিঠে। কতটা হাহাকার জন্মালে মানুষ তার ভিটেমাটি ছেড়ে অনিশ্চয়তার পথে পা রাখে?বলতে বলতে চোখের জল মুছছেন হাজী করম জাটের মতো অনেকেই।  

ব্রিটিশ শাসনকালেই  প্রথম সিন্ধুর উপর খাল ও বাঁধ নির্মাণ হয়। এর ফলে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন হয়।  এরপর সম্প্রতি কয়েক ডজন জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে। পরিস্থিতি খারাপ হয়েছে দিনে দিনে। এ বছর শুরুর দিকে  সিন্ধু প্রদেশের নিম্নাঞ্চলীয় নদী তীরবর্তী এলাকার কৃষকরা প্রতিবাদ করলে সরকার কিছু পদক্ষেপ করেছে। কিন্তু তার ফল কবে কীভাবে মিলবে তা জানেন না কেউই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget