এক্সপ্লোর

Pakistan Bomb Blast:পাকিস্তানে জঙ্গি হাফিজ সইদের বাড়ির সামনে জোরাল বিস্ফোরণ, মৃত ২, আহত ১৫

পাকিস্তানের লাহোরে ভারতে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সইদের বাড়ির বাইরে শক্তিশালী বিস্ফোরণ।

লাহোর: পাকিস্তানের লাহোরে ভারতে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সইদের বাড়ির বাইরে শক্তিশালী বিস্ফোরণ। এই ঘটনায় ১৫ জন জখম বলে প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গিয়েছে। ইতিমধ্যে পাক সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। 
২০০৮-এ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের বাড়ি লাহোরের জোহর টাউন এলাকায়। বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালগুলি ভর্তি করা হয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আশেপাশে ঘরবাড়িগুলির জানালার কাচ ও দেওয়াল ভেঙে যায়। এই বিস্ফোরণ কারা ঘটালো এবং কী জন্য এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। একইসঙ্গে সূত্র মারফৎ  জানা গেছে, এই হামলার সময় হাফিজ সইদ বাড়িতে ছিল না। লাহোর থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। হাফিজ সইদের বাড়িতে হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও হাফিজের ওপর হামলার চেষ্টা হয়েছে। 
জানা গেছে, যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে বেশ কিছু শোরুম, ব্যাঙ্ক ও হাসপাতাল রয়েছে। জানা গেছে, এখানে বিস্ফোরণের আগে ভগবানপুরায় বিস্ফোরণের খবর শোনা গিয়েছিল। পরে জানা যায়, ওই খবর ভুয়ো। এরপর যখন জোহর টাউনে বিস্ফোরণের খবর আসে, তখন পুলিশ সেই খবরকেও প্রথমে ভুয়ো মনে করেছিল। মনে করা হচ্ছে, এভাবে হামলাকারীরা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। 
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি বড় গাড়িতে করে বিস্ফোরণের জন্য বিস্ফোরক আনা হয়েছিল। ওই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। সূত্র উল্লেখ করে পাক সংবাদমাধ্যম জানিয়েছ, সেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে একটি বাড়ির সামনে গাড়িটি রাখা হয়েছিল। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে চার ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির কাজ সঙ্গে সঙ্গে শুরু হয়। সরকারের সমস্ত সংস্থাগুলি এলাকায় গিয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। 
হাফিজ সইদের বাড়ির বাইরে বিস্ফোরণে গ্যাস পাইপ লাইন থেকেও বিস্ফোরণের একটি তত্ত্ব সূত্র মারফৎ জানা গিয়েছে। সূত্রের খবর, যে জায়গায় এই বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে হাফিজের বাড়ির দূরত্ব এক কিলোমিটার। জানা গেছে, একটি গ্যাস পাইপ লাইন এই এলাকা দিয়েই গিয়েছে। এই পাইপ লাইনে গ্যাস লিক করে বিস্ফোরণ হয়েছে বলে ওই সূত্রে বলা হয়েছে। গ্যাস পাইপ লাইন কোম্পানির কর্তাদেরও তদন্তের জন্য ডাকা হয়েছে বলে খবর। তদন্তকারী সংস্থাগুলি এখন দেখছে, দুর্ঘটনাবশতই এই বিস্ফোরণ, নাকি পরিকল্পনা করে তা ঘটানো হয়েছে।

 

 

 

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget