এক্সপ্লোর

পাকিস্তানের মন্ত্রীর বিদ্রূপ ট্যুইট, ভারতের ঘরোয়া ব্যাপারে নাক গলানোয় পাল্টা কেজরিবাল, মোদি ভারতের প্রধানমন্ত্রী, আমারও

ফওয়াদ হুসেন ট্যুইটে লেখেন, ভারতের মানুষের উচিত মোদির পাগলামোকে পরাস্ত করা। কেজরিবাল ফওয়াদকে ট্যুইটে কড়া জবাব দিয়ে লেখেন, নরেন্দ্র মোদিজি ভারতের প্রধানমন্ত্রী। আমারও প্রধানমন্ত্রী। দিল্লির ভোট ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।

নয়াদিল্লি: কেন্দ্রের বিজেপি সরকারকে হামেশাই আক্রমণ করেন। সেই অরবিন্দ কেজরিবালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে পাকিস্তানের মন্ত্রীর কটূক্তির জবাব দিতে এগিয়ে এলেন। ‘ভারতের ঘরোয়া ব্যাপারে নাক গলানোয়’ পাক মন্ত্রীকে একহাত নিলেন তিনি। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফওয়াদ হুসেন সম্প্রতি ট্যুইট করে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর ডাক দেন। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ জম্মু ও কাশ্মীরে বাতিল করা সহ একাধিক ইস্যুর উল্লেখ করে মোদি ‘ভারসাম্য হারিয়েছেন’ বলে মন্তব্য করেন তিনি। ট্যুইটে লেখেন, ভারতের মানুষের উচিত মোদির পাগলামো পরাস্ত করা। আরেকটা নির্বাচন (৮ ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা ভোট) হারার ভয়ে চাপে পড়ে মোদি হাস্যকর সব দাবি করছেন, গোটা অঞ্চলে বিপদ ডেকে আনছেন। মোদি কাশ্মীর, নাগরিকত্ব আইন ও ভেঙে পড়া অর্থনীতি নিয়ে ঘরে-বাইরে তীব্র প্রতিক্রিয়ায় ভারসাম্য হারিয়েছেন। এর কয়েক ঘন্টা যেতে না যেতেই দিল্লির আপ সরকারের মুখ্যমন্ত্রী কেজরিবাল ফওয়াদকে ট্যুইটে কড়া জবাব দিয়ে লেখেন, নরেন্দ্র মোদিজি ভারতের প্রধানমন্ত্রী। আমারও প্রধানমন্ত্রী। দিল্লির ভোট ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদতদাতা, পৃষ্ঠপোষকের হস্তক্ষেপ সহ্য করব না। পাকিস্তান যত খুশি চেষ্টা করতে পারে, কিন্তু এই দেশের ঐক্য, সংহতিতে আঘাত করতে পারবে না। দিনকয়েক আগে পাকিস্তান ভারতের বিরুদ্ধে তিন-তিনটে যুদ্ধে হেরেছে, আরেকটা যুদ্ধ হলে ভারতের সশস্ত্র বাহিনীর ওদের হারাতে এক সপ্তাহ থেকে ১০ দিনের বেশি সময় লাগবে না বলে অভিমত জানান প্রধানমন্ত্রী। দিল্লিতে এনসিসি-র এক অনুষ্ঠানে তিনি ২০১৬-র সেপ্টেম্বর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণ ঘাঁটির ওপর ভারতীয় সেনাবাহিনীর হামলার উল্লেখ করেন। গত ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদী ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার অভিযানের প্রসঙ্গও তোলেন। কাশ্মীরে আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলায় সেনা ও আধাসেনা জওয়ানদের প্রাণহানির জবাবেও ওই অভিযান চলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."
ABP Ananda Top 10, 19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget