এক্সপ্লোর

Pakistan Train News: পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, ভিতর থেকে কেমন? ট্রেনে চড়ে অবাক ভারতীয় ইউটিউবার!

Pakistan Luxurious Train: বাইরে থেকে দেখতে ঝাঁ চকচকে। ভিতরে এলসিডি স্ক্রিন। যেখানে আবার চিনা ভাষায় বিকল্পও ছিল। এ ছাড়াও ছিল ঘোরানো যায় এমন সিট, যেমন বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ চেয়ার কারে থাকে।

নয়া দিল্লি: বিলাসবহুল ট্রেন বললে ভারতীয়দের মনে ভেসে ওঠে মহারাজাস' এক্সপ্রেস, প্যালেস অন হুইলস বা দ্য গোল্ডেন চ্যারিয়টের মতো ট্রেন। কিন্তু পাকিস্তানের সব থেকে বিলাসবহুল ট্রেন কী জানেন? এই ট্রেনের নাম দ্য গ্রিন লাইন এক্সপ্রেস। কেমন এই ট্রেন? পাকিস্তান গিয়ে সেই ট্রেনে চড়েছেন ভারতীয় ইউটিউবার ডক্টর নবাঙ্কুর চৌধুরী। তাঁর কথায় এই ট্রেনে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। যদিও সেই ট্রেন ভারতের একাধিক ট্রেনের সঙ্গে কিন্তু পাল্লা দিতেই পারবে না।

আরও পড়ুন: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

বাইরে থেকে দেখতে ঝাঁ চকচকে। ভিতরে এলসিডি স্ক্রিন। যেখানে আবার চিনা ভাষায় বিকল্পও ছিল। এ ছাড়াও ছিল ঘোরানো যায় এমন সিট, যেমনটা বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ চেয়ার কারে থাকে। যদিও এই ট্রেন যে ঘড়ির কাঁটা মেনে একেবারেই চলে না, সেটাও বলছেন ডক্টর চৌধুরী। 

মুলতান থেকে লাহোর পর্যন্ত এই ট্রেনে প্রায় ৩০০ কিলোমিটার গিয়েছিলেন তিনি। আর সেই অভিজ্ঞতাই নিজের ইউটিউব ভ্লগে তুলে ধরেছেন নবাঙ্কুর। তাঁর দাবি, এই ট্রেনের টিকিট যখন তিনি কাটছিলেন, তখন অনলাইনে সেই টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। বারে বারে পেমেন্ট গেটওয়েতে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত মুলতান ক্যান্টনমেন্ট স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কেনেন তিনি। নবাঙ্কুর জানিয়েছেন, এই ট্রেনের টিকিটের দাম ছিল পাকিস্তানি টাকায় ২ হাজার ৯৫০ টাকা। ভারতীয় টাকায় যা ১ হাজার ১০ টাকা।

নবাঙ্কুর জানিয়েছেন, টিকিটের দামের মধ্যেই দুপুরের খাবারের ব্যবস্থা ছিল। মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন, নান ও মিষ্টি। তবে নিরামিষ যাত্রীদের জন্য ডাল ছাড়া বিশেষ বিকল্প ছিল না বলে জানান তিনি। যদিও তিনি বলছেন এই ট্রেন খানেওয়াল স্টেশনে প্রায় ৯০ মিনিট দেরিতে পৌঁছয়। মুলতান ও খানেওয়ালের মাঝেও জল ভরার জন্য ট্রেনটি প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল। এ ছাড়াও, সিঙ্গেল লাইনের কারণে বিভিন্ন জায়গায় বারবার থামতে হচ্ছিল বলে তাঁর পর্যবেক্ষণ।

অন্যদিকে, ভারতের বিলাসবহুল ট্রেনগুলো এর থেকে কয়েক যোজন এগিয়ে। ভাড়া বা আরাম, সব দিকেই এগিয়ে রয়েছে। আবার আমাদের দেশের রাজধানী, শতাব্দী বা বন্দে ভারতও অনেক এগিয়ে রয়েছে এই ট্রেনের থেকে। ফলে, ট্রেনের লড়াইয়ে পড়শী দেশের তুলনায় অনেকটা এগিয়েই রয়েছি আমরা।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget