এক্সপ্লোর

India-Pakistan Tension: ‘ভারত ব্রহ্মোস ছুড়ছিল, পরমাণু যুদ্ধ হতেই পারত’, এবার বললেন পাক আধিকারিক

India Pakistan Conflict: পাকিস্তানের সংবাদমাধ্যমেই মুখ খুলেছেন রানা। ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ ঘনিয়ে আসার উপক্রম হয়েছিল বলে বার বার দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়াদিল্লি: যুদ্ধবিরতি ঘোষণা হলেও ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে একের পর এক তথ্য় উঠে আসছে। এবার সেই নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লা। জানালেন, ভারতের তরফে ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় পাকিস্তানকে লক্ষ্য করে। পরিস্থিতি বুঝে ওঠার জন্য মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ড সময় পেয়েছিল ইসলামাবাদ। (India-Pakistan Tension)

পাকিস্তানের সংবাদমাধ্যমেই মুখ খুলেছেন রানা। ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ ঘনিয়ে আসার উপক্রম হয়েছিল বলে বার বার দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তান, দুই দেশই তাঁর সেই দাবি যদিও খারিজ করেছে। কিন্তু তাঁদের মনেও পরমাণু যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল বলে এবার ইঙ্গিত দিলেন রানা। (India Pakistan Conflict)

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রানা বলেন, “নূর খান এয়ারবেসে ভারত যখন ‘ব্রহ্মোস’ ছোড়ে, তাতে পরমাণু ওয়ারহেট রয়েছে কিনা, তা বোঝার জন্য পাকিস্তানে সেনার কাছে ৩০ থেকে ৪৫ সেকেন্ড সময় ছিল। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই ৩০ সেকেন্ড অত্যন্ত কম সময়।”

পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে অবস্থিত দেশের বায়ুসেনার নূর খান বিমানঘাঁটি। রানার কথায়, “পরমাণু অস্ত্র প্রয়োগ না করে ভারত ভাল করেছে বলছি না। কিন্তু বুঝতে ভুল হতেই পারত। সেক্ষেত্রে এদিক থেকে যদি পরমাণু অস্ত্র ছোড়া হতো, তাহলে পৃথিবীর বুকে পরমাণু যুদ্ধ নেমে আসতে পারত।”

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা নিরীহ পর্যটকদের হত্যা করলে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিকে নিশানা করে Operation Sindoor চালায় ভারত। এর পর কার্যত সম্মুখসমরে অবতীর্ণ হয় দুই দেশ। পরস্পরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হয়। 

ভারতের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পাকিস্তানের। তাদের বায়ুসেনা ঘাঁটির রানওয়ে, হ্যাঙ্গার, একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। নূর খান ছাড়াও সারগোদা, ভোলারি, জাকোকাবাদ, সুক্কুর, রহিম ইয়ার খান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে, ১৯৭১ সালের যুদ্ধের সময়ও নূর খান ঘাঁটিকে নিশানা করেছিল ভারত। স্যাটেলাইটের তোলা ছবিতেও ক্ষয়ক্ষতি ধরা পড়ে। ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে চারদিন ব্যাপী ওই সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। যুদ্ধবিরতির কৃতিত্বও দাবি করে আসছেন তিনি লাগাতার।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget