এক্সপ্লোর

Pakistan News : পাকিস্তানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ছিল 'জঙ্গি'! এবার গোলাগুলি আফগান সীমান্তে, ঝরল রক্ত

হাসান খেল এলাকায় পাক সেনা ও আফগান অনুপ্রবেশকারীদের মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে অন্তত ৫৪ জনের।

 

নয়াদিল্লি :  এদিকে পহেলগাঁও-ইস্যু নিয়ে ভারতের কূটনৈতিক সিদ্ধান্তে চাপে পাকিস্তান। কূটনৈতিক ভাবে কোণঠাসা করার পাশাপাশি পাকিস্তানকে চিন্তায় ফেলেছে ভারতীয় সেনার জল-স্থল-অন্তরীক্ষে মহড়া। এরই মাঝে অশান্ত হল পাকিস্তান আফগানিস্তান বর্ডার। সূত্রের খবর , আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিল আফগান 'জঙ্গি'রা। বড় একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকেই পড়েছিল পাক সীমান্তে। সেখানে রবিবার হল তীব্র গুলি বিনিময়। সূত্রের খবর, হাসান খেল এলাকায় পাক সেনা ও আফগান অনুপ্রবেশকারীদের মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে অন্তত ৫৪ জনের। রবিবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তান। 

পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনাটি ঘটে।  আফগানিস্তান এখন তালিবান-শাসিত। সেখান  থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক দল 'জঙ্গি'। তাদের ৫৪ জনকে খতম করেছে পাক সেনা। 

সামরিক মিডিয়া উইংয়ের মতে, এবছর ২৫ থেকে ২৭  এপ্রিলের মধ্যে রাত্রে উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকা দিয়ে অনুপ্রবেশের কথা জানতে পারে পাক নিরাপত্তা বাহিনী । 'খোয়ারিজ'দের একটি বৃহৎ দল  অর্থাৎ পাকিস্তানি তালিবানদের একটি দল আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদেরই রুখে দেয় পাক সেনা।  

কারা এই  'খোয়ারিজ' ? পাকিস্তানি তালিবানদের এই নামে ডাকা হয় পাকিস্তানে।  তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীভুক্ত এরা । পাকিস্তানের অভিযোগ, এদেরকে মদত দেয় আফগানিস্তানের তালিবান সরকার। অতীতেও বারবার পাকিস্তানে নাশকতা চালানোর চেষ্টার অভিযোগ উঠেছিল এদের বিরুদ্ধে।  এবার এমনই এক দলকে সীমান্তে নিকেশ করেছে বলে দাবি করল পাকিস্তান। 


সেনা বিবৃতিতে জানিয়েছে,  'আমাদের সেনা অনুপ্রবেশের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে। হত্যা করা সন্ত্রাসবাদীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই সন্ত্রাসবাদী দল বিশেষ করে তাদের "বিদেশি প্রভুদের" নির্দেশে পাকিস্তানে বড় সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য অনুপ্রবেশ করছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget