এক্সপ্লোর

Panchayat office attacked: ভাঙড়ের পোলেরহাটে পঞ্চায়েত অফিস ভাঙচুর, অভিযোগ জমিরক্ষা কমিটির বিরুদ্ধে

Members of Land Protection Committee allegedly attacked Panchayat Office at Bhangar: ‘কাজ না পেয়ে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ,’ হামলার অভিযোগ অস্বীকার করে দাবি জমিরক্ষা কমিটির।

হিন্দোল দে, রঞ্জিত হালদার, ভাঙড়: মারধরের অভিযোগ, পথ অবরোধ। ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ১০০ দিনের কাজ নিয়ে বিবাদের সূত্রপাত। তৃণমূলের প্রধান, উপপ্রধানকে মারধরের অভিযোগ জমি রক্ষা কমিটির বিরুদ্ধে। পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে অফিস থেকে বের করে বেধড়ক মারধরের অভিযোগ। জমি রক্ষা কমিটির পাল্টা অভিযোগ, হাড়োয়া রোড দিয়ে তখন ফিরছিলেন তাঁদের সম্পাদক মির্জা হাসান। গাড়ি থেকে নামিয়ে তাঁকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রণক্ষেত্র ভাঙড়ের পোলেরহাট, খামারআইট।  পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়, র‍্যাফ, কমব্যাট ফোর্স।

সোমবার ঘড়ির কাঁটায় তখন বেলা ১২ টা। পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, সেই সময় ১০০ দিনের কাজ নিয়ে পঞ্চায়েত অফিসে কথা বলতে আসেন জমি রক্ষা কমিটির বেশ কয়েকজন সদস্য। খোঁজ করেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের। এরপর হঠাৎই তাঁদের মারধর করতে শুরু করেন জমি রক্ষা কমিটির সদস্যরা। পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে অফিস থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। তাঁর গাড়িও ভাঙচুর করা হয় বলে দাবি হাকিমুলের।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘটনা সেখানেই থামেনি। এরপর জমি রক্ষা কমিটির পাল্টা অভিযোগ, হাড়োয়া রোড দিয়ে তখন ফিরছিলেন তাঁদের সম্পাদক মির্জা হাসান। গাড়ি থেকে নামিয়ে তাঁকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 

জমি রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেনের দাবি, ‘তৃণমূলের কাউকে মারধর করা হয়নি। আমাদের লোকেরাই পরিস্থিতি সামাল দেয়। ১০০ দিনের কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিডিওকে জানানোর পরও কাজ শুরু হয়নি। আমাদের সম্পাদককে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে তৃণমূল।’

দোষীদের শাস্তির দাবিতে হাড়োয়া রোড অবরোধ করে জমি রক্ষা কমিটির সদস্যরা। ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেন তাঁরা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে দু'পক্ষই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget