এক্সপ্লোর

BJP MP Row:বিএসপি সাংসদের উদ্দেশে 'আপত্তিকর শব্দ ব্যবহার' বিজেপি সাংসদের, নাড্ডার নির্দেশে শো-কজ

Parliament Special Session:সংসদে দাঁড়িয়ে সতীর্থ বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে 'আপত্তিকর শব্দ ব্যবহার' সত্ত্বেও কেন সাসপেন্ড করা হবে না বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে? এই নিয়ে শুক্রবার তীব্র আলোড়ন শুরু হল রাজধানীতে।

কলকাতা: সংসদে দাঁড়িয়ে সতীর্থ বিএসপি সাংসদ (BSP MP Danish Ali) দানিশ আলির উদ্দেশে 'আপত্তিকর শব্দ ব্যবহার' সত্ত্বেও কেন সাসপেন্ড করা হবে না বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে (BJP MP Ramesh Bidhuri)? এই নিয়ে শুক্রবার তীব্র আলোড়ন শুরু হয়েছিল রাজধানীতে। তীব্র সমালোচনা ও অস্বস্তির মুখে, বিকেলের দিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) নির্দেশে সাংসদ বিধুরিকে শো-কজ নোটিস ধরাল গেরুয়া শিবির। তবে বিষয়টি নিয়ে এর মধ্যেই লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর মতে, এই ঘটনা 'প্রিভিলেজ কমিটি'-তে পাঠানো উচিত।  

কী ঘটল?
লোকসভা ও রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর জাতীয় রাজনীতিতে এখন প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে নতুন আলোচনা চলছে। এর মধ্যেই দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরির বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ দলের অস্বস্তি বাড়াতে পারে। লোকসভার স্পিকার তাঁর বিতর্কিত মন্তব্য ইতিমধ্যেই সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে বিষয়টি নিয়ে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদকে।
সূত্রের খবর, সংসদে চন্দ্রযান অভিযানের সাফল্য নিয়ে আলোচনা চলার সময় বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে অত্যন্ত  'আপত্তিকর শব্দ ব্যবহার' ব্যবহার করেন রমেশ বিধুরি। এক বার নয়, একাধিক বার তাঁর মুখে সেই অশালীন কথা শোনা যায় বলে অভিযোগ। ঘটনার পর দানিশ লোকসভার অধ্যক্ষকে চিঠিতে লেখেন, 'আপনার তত্ত্বাবধানে নতুন সংসদ ভবনের ভিতর এই ধরনের ঘটনা আমাকে এক জন সাংসদ হিসেবে এবং এই দেশের এক জন সংখ্যালঘু সদস্য হিসেবে অত্যন্ত দুঃখ দিয়েছে।' বিরোধীরা সম্মিলিত ভাবে এর প্রতিবাদ জানালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দুঃখপ্রকাশ করেন। বলেন, 'ওই সদস্যের মন্তব্যে যদি বিরোধী শিবির দুঃখ পেয়ে থাকেন, তা হলে আমি মার্জনা চাইছি।'    

কী বলছেন বিরোধীরা?
লোকসভার স্পিকারের উদ্দেশে লেখা চিঠিতে অধীর চৌধুরী জানান, এই ধরনের মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিলে কোনও অর্থপূর্ণ প্রভাব পড়ে না। তাঁর মতে, প্রিভিলেজ কমিটির কাছে এই ধরনের বিষয় পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তির ব্যবস্থা করা উচিত। কংগ্রেস নেতা জয়রাম রমেশও  বলেন, 'ভয়ঙ্কর লজ্জার বিষয়। রাজনাথ সিংহের এই ক্ষমা চাওয়া মোটেও আন্তরিক নয়, গ্রহণযোগ্য তো নয়ই। এই ধরনের আচরণ সংসদের অপমান।' তাঁর বক্তব্য, এক্ষেত্রে 'সাসপেনশন'-ই একমাত্র পথ কারণ সাংসদ বিধুরির মন্তব্য প্রত্য়েক ভারতীয়ের কাছে লজ্জার। সঙ্গে কংগ্রেস মনে করিয়েছে, গত অধিবেশনে মন্ত্রীদের অসম্মান করার অভিযোগে লোকসভায় তাদের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার। তা হলে এবার কেন একই পথে হাঁটা হল না? লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অভিযুক্ত বিজেপি সাংসদকে এই আচরণের জন্য কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ তাঁর হয়ে ক্ষমাও চেয়েছেন। কিন্তু বিরোধী শিবিরের বক্তব্য, এই ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। ঘটনাটির ভিডিও পোস্ট করে আম আদমি পার্টিরও প্রশ্ন, 'বিজেপির দিল্লি সাংসদ এক জন মুসলিম সাংসদের উদ্দেশে স্পিকারের সামনেই এই ধরনের শব্দ ব্যবহার করছেন, এটাই কি বিজেপির সংস্কৃতি?' গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেন আরজেডি এমপি মনোজ ঝা। নিন্দা করে বিবৃতি দেয় সিপিএমও। ন্যাশনাল কনফারেন্স লিডার ওমর আবদুল্লা আবার বলেছেন, '...নতুন পার্লামেন্ট, পুরনো মনোভাব।' 

আরও পড়ুন:ভারত-কানাডা সম্পর্কের প্রভাব পড়তে পারে এই স্টকগুলিতে, জেনে নিন নাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget