এক্সপ্লোর

১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট

বউবাজার এলাকায় এখনও আতঙ্ক অব্যহত। ধস নামছে একাধিক বাড়িতে। কোথাও বসে যাচ্ছে গোটা বাড়ি। কোথাও আবার চাঙড় ভেঙে পড়ছে।

কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ নির্মাণের সময় ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। উপযুক্ত নিরাপত্তা বিধি না মানার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। বউবাজার এলাকায় এখনও আতঙ্ক অব্যহত। ধস নামছে একাধিক বাড়িতে। কোথাও বসে যাচ্ছে গোটা বাড়ি। কোথাও আবার চাঙড় ভেঙে পড়ছে। এই নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মেট্রোর কাজ বন্ধ রাখার নির্দেশ দিল। সূত্রের খবর, আদালত অনুমতি দিলে তবেই শুরু হবে কাজ, এই সময়ের মধ্যে বিশেষজ্ঞদের রিপোর্ট পেশ করবে মেট্রো’। আদালতের নির্দেশ, এর মধ্যে পরিবারগুলির একজন করে সদস্য বাড়িতে প্রবেশ করবেন, সংগ্রহ করতে পারবেন পরিবারের মূল্যবান জিনিস। আপাতত দুর্গা পিটুরি লেন ও স্যাকরাপাড়া লেনের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন হোটেল অথবা গেস্ট হাউসে। কিন্তু তাঁদের মন পড়ে রয়েছে বাড়িতে। তাঁদের ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এরই মাঝে গতকাল বাসিন্দাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা। মেট্রো ও কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা। বিপর্যয়ের দায় নিয়ে চলছে চাপানউতোর। কোনও বাড়ির দেওয়ালজুড়ে বিরাট ফাটল। মেঝে ফেটে চৌচির। রবিবার দুপুরে বিপর্যয়ের পর বউবাজারের দুর্গাপিটুরি লেন এবং স্যাকরাপাড়া লেনের শতাধিক মানুষ গৃহহীন। এই পরিস্থিতিতে তাঁদের ক্ষোভের কেন্দ্রে কলকাতা পুরসভা এবং মেট্রো কর্তৃপক্ষ! ৩ বার ধরে সমীক্ষা করার পরও কেন এই বিপর্যয়? প্রশ্ন উঠছে মেট্রো কর্তৃপক্ষের নজরদারি নিয়েও। কারণ, বউবাজারের এই এলাকা দিয়ে মেট্রোর টানেল খোঁড়ার সময় নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেছিল মেট্রো। মেট্রোর পাশাপাশি প্রশ্ন উঠছে কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এই অঞ্চলে সুড়ঙ্গের কাজ শুরুর আগে বাড়ির মালিকদের একটি চিঠি পাঠিয়েছিল পুরসভা। সেই চিঠি প্রকাশ্যে এনেছেন তাঁরা। সোমবার ব্যস্ত সময়ে বি বি গাঙ্গুলি স্ট্রিটে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget