এক্সপ্লোর

Partha Chatterjee : পার্থ একা নন দেশ থেকে বিদেশ, জুতোর নিশানায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব

অরবিন্দ কেজরিওয়াল, মনমোহন সিংহ থেকে লালকৃষ্ণ আদবাণী, ওমর আবদুল্লাহ জুতো ছোড়া হয়েছিল একাধিক নেতার দিকে।

কলকাতা : জোকা ইএসআইতে (Joka ESI) স্বাস্থ্যপরীক্ষার মুখে ঢোকার পথে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) লক্ষ্য করে জুতো ছোড়েন শুভ্রা ঘোড়ুই। এর আগেও জনসাধারণের জুতোর নিশানা হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা (Political Leaders)। দেখে নেওয়া যাক সেই তালিকা।

অরবিন্দ কেজরিওয়াল - রাজধানীতে সাংবাদিক সম্মেলন চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে (Arbind Kejriwal) লক্ষ্য করে জুতো ছোড়েন  আম আদমি সেনার সদস্য বেদ প্রকাশ। ৯ এপ্রিল ২০১৬-র ঘটনা।

মনমোহন সিংহ - ২০০৯ সালে আমদাবাদে এক মিছিলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে (Manmohan Singh) লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।

লালকৃষ্ণ আদবাণী- ২০০৯ সালে এক সভামঞ্চে ওঠার পথে কাঠের চপ্পল উড়ে গিয়েছিল লালকৃষ্ণ আদবাণীর (Lalkrishna Adbani) দিকে।

পি চিদম্বরম- ২০০৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের (P Chidambaram) দিকে জুতো ছুড়েছিলেন এক সাংবাদিক।

রাহুল গান্ধী- ২০১২-র জানুয়ারীতে দেহরাদুনে নির্বাচনী মিছিল করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandi) লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।

রাম মাঝি- ২০১৫-র জানুয়ারিতে জনতার দরবার অনুষ্ঠান চলাকালীন এক যুবক জুতো ছোড়েন বিহারের মুখ্যমন্ত্রী রাম মাঝির (Ram Manjhi) দিকে তাক করে।

ওমর আবদুল্লাহ- ২০১০ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের (Omar Abdullah) দিকে বুট ছুড়েছিলেন এক পুলিশকর্মী।

পারভেজ মুশারফ- ২০১৩-র মার্চে করাচির এক আইনজীবী পারভেজ মুশারফের (Parvez Musharaf) দিকে জুতো ছুড়েছিলেন। সেই বছরই লন্ডনে বক্তব্য রাখার সময় ফের জুতোর নিশানা ছিলেন  প্রাক্তন পাক প্রেসিডেন্ট।

জর্জ বুশ- ২০০৮ সালের ডিসেম্বরে বাগদাদে সাংবাদিক সম্মেলন চলাকালীন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের (George Bush) দিকে নিজের দুটো জুতোই ছুড়ে দিয়েছিলেন এক ইরাকি সাংবাদিক। 

টনি ব্লেয়ার- ২০১০ সালের সেপ্টেম্বরে ডাবলিনে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে (Tony Blair) লক্ষ্য করে উড়ে এসেছিল জুড়ো, ডিম।

আরও পড়ুন- 'জুতো মারতেই এসেছি', জোকা ESI-এ পার্থর দিকে জুতো ছুড়ে ক্ষোভপ্রকাশ মহিলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget