এক্সপ্লোর

কেন দিল্লিতে বিজেপির সঙ্গে জোট? নীতীশকে খোলা চিঠি জেডি (ইউ)এর জাতীয় মুখপাত্রের

বিহারের বাইরে এই প্রথম কোনও রাজ্যে রফা হল বিজেপি, জেডি (ইউ)-এর। তবে এই রফা তাঁকে ‘গভীর ভাবে বিচলিত’ করেছে, তিনি ‘আদর্শগত স্বচ্ছতা’ চান বলেও জানিয়েছেন বর্মা। বর্মা সেই গুটিকয়েক জেডিইউ নেতার একজন, যিনি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দিতে আনা সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রকাশ্যে বিরোধিতা করেন। অন্যজন দলের সহ সভাপতি তথা ভোটের কৌশল রচনায় সিদ্ধহস্ত বলে পরিচিত প্রশান্ত কিশোর।

পটনা: নীতীশ কুমারকে দুপাতার চিঠি লিখে জেডি ইউ-এর প্রথম সারির নেতা পবন কে বর্মা প্রশ্ন ছুঁড়ে দিলেন, শিরোমনি অকালি দলের মতো বহু পুরানো শরিক যেখানে রাজি হয়নি, সেখানে দিল্লি বিধানসভা ভোটে দল কেন বিজেপির সঙ্গে হাত মেলাল! চিঠিটি ট্যুইটারে পোস্ট করেছেন পবন। অতীতে দুজনের একান্ত আলোচনায় যে কথাবার্তা হয়েছিল, তা উদ্ধৃত করে পবনের দাবি, সেখানে বিজেপির জোর সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। পবন জানিয়েছেন, তিনি জেডি(ইউ) সংবিধানে বলা লাইন, নীতীশের ব্যক্তিগত অনুভব-অনুভূতি, প্রকাশ্যে দলের কার্যকলাপের সঙ্গে মানিয়ে চলতে পারছেন না। পবন বলেছেন, আপনি আমাদের বুঝিয়েছেন, রাজনীতি অবশ্যই নীতিনিষ্ঠ হতে হবে, তাতে বিশ্বাসের জোর থাকবে। ৮ ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে রফামাফিক জেডি (ইউ) দুটি কেন্দ্রে লড়বে। তারপরই পবনের এহেন তীব্র প্রতিক্রিয়া। তিনি জেডিইউয়ের জাতীয় সাধারণ সম্পাদক, জাতীয় মুখপাত্র। বিহারের বাইরে এই প্রথম কোনও রাজ্যে রফা হল বিজেপি, জেডি (ইউ)-এর। তবে এই রফা তাঁকে ‘গভীর ভাবে বিচলিত’ করেছে, তিনি ‘আদর্শগত স্বচ্ছতা’ চান বলেও জানিয়েছেন বর্মা। বর্মা সেই গুটিকয়েক জেডিইউ নেতার একজন, যিনি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দিতে আনা সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রকাশ্যে বিরোধিতা করেন। অন্যজন দলের সহ সভাপতি তথা ভোটের কৌশল রচনায় সিদ্ধহস্ত বলে পরিচিত প্রশান্ত কিশোর। ২০১২ ও তারপর বিজেপি, তার রাজনীতি সম্পর্কে নীতীশের কঠোর মনোভাব স্মরণ করেছেন বর্মা। লিখেছেন, লাইন বদলে আপনি ২০১৭-য় বিজেপির সঙ্গে ফের হাত মেলালেন, কিন্তু বিজেপি সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণা বদলায়নি। এখানেই বিভ্রান্তির সূত্রপাত। যেমন, আমার মনে আছে, একান্তে আমার কাছে আপনি স্বীকার করেছিলেন, বর্তমান বিজেপি নেতৃত্ব আপনাকে অপদস্থ করেছে। আপনি বারবার বলেছেন, বিজেপি ভারতকে এক ‘বিপজ্জনক জায়গায়’ নিয়ে যাচ্ছে। আপনার ব্যক্তিগত মত ছিল, আমায় বলেওছিলেন, বিজেপি প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে, দেশের ভিতরে গণতান্ত্রিক ও সমাজবাদী শক্তিগুলির জোট বাঁধা প্রয়োজন। একাজের জন্য আপনি দলের এক প্রথম সারির নেতাকে দায়িত্ব পর্যন্ত দিয়েছেন। এসব তাঁর ‘আসল দৃষ্টিভঙ্গি’ হলে কী করে জেডি ইউ বিহারের বাইরে বিজেপির সঙ্গে জোট করল, যেখানে অকালি দলের মতো দীর্ঘকালের পুরানো বন্ধু পর্যন্ত রাজি হয়নি, তিনি বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেছেন পবন। সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে লেখা পত্রে পবন আরও বলেছেন, বিশেষ করে এমন একটা সময়ে এমনটা হচ্ছে যখন বিজেপি সিএএ-এনপিআর-এনআরসি কর্মসূচির মাধ্যমে ব্যাপক সামাজিক বিভাজনমূলক এজেন্ডা নিয়েছে, দেশের শান্তি, সংহতি, স্থিতিশীলতা নষ্ট করাই যার উদ্দেশ্য।

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget