এক্সপ্লোর

MI vs CSK: ওয়াংখেড়েতে প্রাক্তন সতীর্থকে মারতে ছুটলেন ধোনি? মুম্বই-সিএসকে ম্যাচের আগে এ কী কাণ্ড!

IPL 2025: শনিবার ওয়াংখেড়েতে জোরকদমে অনুশীলনে গা ঘামাচ্ছিলেন সিএসকে, মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। সেই অনুশীলন চলাকালীনই প্রাক্তন সতীর্থকে মারতে ছোটেন ধোনি।

মুম্বই: আর কিছুক্ষণ পরেই মায়ানগরীতে মহারণ। আইপিএলের (IPL 2025) 'এল ক্লাসিকো'-তে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। সেই ম্যাচের আগে এ কী কাণ্ড ঘটল! ব্যাট নিয়ে প্রাক্তন সতীর্থকে মারতে ছুটলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)! 

ওয়াংখেড়েতে রবিবাসরীয় সন্ধেতে মাঠে নামবে আইপিএলের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি। তার আগে নিয়মমতোই শনিবার জোরকদমে অনুশীলনে গা ঘামান দুই দলের তারকা ক্রিকেটাররাই। সেই অনুশীলন চলাকালীনই প্রাক্তন সতীর্থ দীপক চাহারকে (Deepak Chahar) মারতে ছুটলেন ধোনি। ঘটনাটা ঠিক কী? অনুশীলনে ব্যাট করার জন্য প্রস্তুতি নেওয়া ধোনিকে হাসতে হাসতে কিছু বলতে দেখা যায় চাহারকে। তারপরেই নেটের পাশে রাখা ব্যাট তুলে ধোনি তাঁকে মারতে ছোটেন। তবে দুইজনের মুখেই ছিল হাসি। অর্থাৎ গোটাটাই যে মজার ছলেই হয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।  

সেই ২০১৬ থেকে ২০২৪, নয় মরশুম ধোনির সঙ্গেই আইপিএলে নিজের ক্রিকেটটা খেলেছেন চাহার। এ মরশুমে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নেওয়ায় ৩২ বছর বয়সির প্রিয় মাহি ভাইয়ের থেকে বিচ্ছেদ হয়েছে বটে। তবে দুই তারকার সম্পর্কই দারুণ মিষ্টিমধুর। এমনকী চাহারকে সিএসকে ম্যাচ চলাকালীন তাঁর ভালবাসার মানুষকে প্রস্তাব দেওয়ার পরামর্শটা পর্যন্ত ধোনির দেওয়া। তাই দুই তারকার সাক্ষাৎকারে হাসি মজা হবে না, এমনটা আবার হয় না কি? 

চিপকে সিএসকের বিরুদ্ধে ম্যাচের সময়ই ধোনি ক্রিজে নামতে চাহারকে ধোনিকে খোঁচা মারতে দেখা গিয়েছিল। ধোনি ব্যাটে নামলে জোরে জোরে হাততালির পাশাপাশি তিনি শর্ট সিলি পয়েন্টে ফিল্ডারের ঈশারাও করেছিলেন। সেটাও ছিল মজার ছলে। ঠিক এক বন্ধুর সঙ্গে অপর বন্ধুর মজা করে ঠেস দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টা ঠিক তেমনই। ওয়াংখেড়েতে অনুশীলনের ফাঁকে ধোনির সঙ্গে বেশ খানিকটা আড্ডা দিলেন চাহার। তার আগেই মজাদার এই কাণ্ডটা দেখা গেল।

 

ধোনিকে এর আগেও অবশ্য আরেক সিএসকে প্রাক্তনীকে দেখে বেশ খোঁজা দিতে দেখা গিয়েছিল। ঘটনাটি সিএসকে বনাম কেকেআর ম্যাচের। চিপকে সেই ম্যাচের আগে নেটে ব্যাটিং করার সময় ডোয়েন ব্র্যাভোকে দেখে 'প্রতারক আসছে' বলে খোঁচা দিয়েছিলেন ধোনি। মোটের ওপর ৪৩-র ধোনি যে এবারের আইপিএলে খোশমেজাদে সবটা উপভোগ করছেন, তা কিন্তু বলাই বাহুল্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget