এক্সপ্লোর

Viral News: দেখে গিয়েছিলেন মেয়েকে, বিয়ে হল মায়ের সঙ্গে? নববধূ ঘোমটা সরাতেই ভিরমি খেলেন বর

Uttar Pradesh News: উত্তরপ্রদেশের মেরঠ থেকে এই ঘটনা সামনে এসেছে।

মেরঠ: সমন্ধ করে বিয়ে ঠিক হয়েছিল। সকলের উপস্থিতিতে সম্পন্নও হল বিয়ে। কিন্তু কনের মুখ দেখতে গিয়ে ভিরমি খেলেন বর। দেখাশোনার সময় যাঁকে দেখেছিলেন তিনি নন, বরং সেই মেয়ের মায়ের সঙ্গে বিয়ে হয়েছে বলে জানতে পারলেন যুবক। আর কী ঘটেছে বুঝতে পেরেই থানায় ছুটলেন যুবক। (Viral News)

উত্তরপ্রদেশের মেরঠ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ২২ বছর বয়সি মহম্মদ আজিমের সঙ্গে বিয়ে ঠিক হয় শামলি জেলার ২১ বছরের মান্তাশার। বিয়েতে ঘটকালি করেছিলেন আজিমের দাদা নাদিম এবং বৌদি শায়েদা। কিন্তু তার যে এমন পরিণতি হবে, তা বুঝতে পারেননি আজিম। (Uttar Pradesh News)

জানা গিয়েছে, গত ৩১ মার্চ বিয়ের আসর বসে আজিম ও মান্তাশার। মৌলবি সাহেব তাঁদের বিয়ে দেন। লেনদেন হয় নগদ ৫ লক্ষ টাকার। কিন্তু যেই না মাথার ওড়না তোলেন স্ত্রী, চমকে যান আজিম। দেখেন, মান্তাশার বিধবা মা, ৪৫ বছরের তাহিরার সঙ্গে বিয়ে হয়েছে তাঁর।

মেয়ের জায়গায় তাহিরা কনে সেজে বসে তাঁকে বিয়ে করেছেন বলে বুঝতে পারেন আজিম। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান তিনি। কিন্তু দাদা নাদিম এবং বৌদি শায়েদা সেখানে তাঁকেই হুমকি দেন বলে অভিযোগ। আজিম জানিয়েছেন, ভুয়ো ধর্ষণ মামলায় ফাঁসানো হতে পারে বলে হুমকি দেওয়া হয় তাঁকে।

এতেও দমে না গিয়ে ব্রহ্মপুরী থানায় ছোটেন আজিম। পুলিশকে গোটা ঘটনা খুলে বলেন। তবে শেষ পর্যন্ত বিষয়টিক মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন ব্রহ্মপুরী থানার আধিকারিক সৌম্যা আস্থানা। তিনি জানান, দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। অভিযোগ তুলে নিয়েছেন আজিম। জানিয়েছেন, আর আইনি পদক্ষেপ করতে চান না তিনি। 

অন্য দিকে, উত্তরপ্রদেশের হরদৌই থেকেও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সেখানে সাংসারিক অশান্তির জেরে বাপের বাড়ি চলে এসেছিলেন এক মহিলা। পাড়ার পার্লারে এর পর ভুরু ঠিক করাতে যান তিনি। কিন্তু সেখানে তাঁর উপর চড়াও হন স্বামী। পার্লারে ঢুকে স্ত্রীর বিনুনি কেটে দেন তিনি। ওই মহিলার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। পণের দাবিতে লাগাতার অশান্তি চলছিল, তার দরুণই জামাই মেয়ের বিনুনি কেটে নিয়েছেন বলে দাবি করেন। 

যদিও স্থানীয়দের দাবি, বিনুনি কেটে নেওয়ার পিছনে অন্য কারণ রয়েছে। স্ত্রীর বিউটি পার্লারে যাওয়া পছন্দ হয়নি স্বামীর। সেই রাগেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কারণ যাই হোক না কেন, স্ত্রীর বিনুনি কেটে নেওয়া ঠিক হয়নি বলে মনে করছেন সকলেই।

Input By : https://bengali.abplive.com/news/man-cuts-wife-s-braid-when-she-went-to-beauty-parlour-doing-eyebrows-dowry-case-filed-1131382
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget