এক্সপ্লোর

PF Balance Check: UAN ভুলে গেছেন ? কীভাবে PF ব্যালেন্স চেক করবেন জেনে নিন

UAN ছাড়া কীভাবে PF-এর টাকা তুলবেন ?

কলকাতা: পিএফ(PF) ব্যবস্থায় আরও সরলীকরণ। অনেক সময়ই UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) ভুলে যান উপভোক্তারা বা সংস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে জোগাড় করতে পারেন না UAN। এই অবস্থায় কীভাবে EPF ব্যালেন্স চেক করা যাবে বা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা কীভাবে সম্ভব- তা নিয়ে উদ্বেগ কাজ করে উপভোক্তাদের মধ্যে। এবার এই ব্যবস্থায় সরলীকরণ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশ( Employees' Provident Fund organisation)। 

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশ-এর আওতায় কর্মীর বেতনের বেসিক ও ডিএ থেকে ১২ শতাংশ কাটা হয়। সমপরিমাণ দেয় সংশ্লিষ্ট সংস্থাও। কাজ চলে গেলে, গৃহ ঋণ শোধ করতে, বাড়ি কিনতে, বাড়ির সংস্কার করতে বা অন্য বিভিন্ন কারণে পিএফের টাকা তুলতে পারেন ইপিএফ অ্যাকাউন্টের গ্রাহকরা।

সেক্ষেত্রে UAN থাকলেই টাকা তুলতে পারেন বা ইপিএফ-এর ব্যালেন্স চেক করতে পারেন। এই UAN আপনি আপনার সংস্থাতেই পেয়ে যাবেন। কিন্তু, অনেক সময়ই হয় উপভোক্তারা UAN জোগাড় করতে পারেন না বা সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আপনি কীভাবে পিএফ ব্যালেন্স চেক করবেন ? 

১) প্রথমে EPFO হোম পেজ epfindia.gov.in-এ যান।
২) ‘click here to know your PF balance,-এ ক্লিক করুন
৩) এরপরই epfoservices.in.epfo নামের নতুন একটা পেজ খুলে যাবে
৪) এখানে আপনার রাজ্য, ইপিএফ অফিস, এস্টাবলিশমেন্ট কোড, পিএফ অ্যাকাউন্ট নম্বর ও অন্যান্য বিবরণ চাওয়া হবে।
৫) পরে অ্যাকনলেজমেন্ট বোতাম এবং I Agree অপশনে ক্লিক করুন।
৬) এবার আপনার সামনেই ভেসে উঠবে পিএফ, ইপিএফ ব্যালেন্স। 

UAN ছাড়া কীভাবে PF-এর টাকা তুলবেন ?

UAN ছাড়া PF-এর টাকা তুলতে গেলে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে আপনাকে আধার-ভিত্তিক নিউ কম্পোজিট ক্লেম ফর্ম অথবা নন-আধার কম্পোজিট ক্লেম ফর্ম ডাউনলোড করতে হবে। তবে, কোনও ব্যাঙ্ক ম্যানেজার, গেজেটেড অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছে কম্পোজিট ক্লেম ফর্মের অ্য়াটেসটেড করাতে হবে। আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে, সংশ্লিষ্ট EPFO অফিসে তা জমা করতে হবে।

UAN থাকলে কীভাবে PF ব্যালেন্স চেক করবেন ?

যদি আপনার কাছে UAN থাকে তাহলে SMS বা মিস কল করেই PF ব্যালেন্স জেনে যাবেন।

SMS-এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 7738299899-এই নম্বরে SMS করতে হবে। SMS ফরম্যাটটা হবে এরকম- ‘EPFOHO UAN’। এর উত্তরে EPFO SMS করে আপনাকে PF ব্যালেন্স জানিয়ে দেবে।

অথবা আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406-এই নম্বরে মিস কল করলে PF ব্যালেন্স জেনে যাবেন।

সেরা শিরোনাম

Rahul Gandhi : রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget