এক্সপ্লোর

জয়শঙ্কর-লি ফোনে কথা, গালোয়ানে ভারতীয় ভূখণ্ডে কাঠামো তৈরির চেষ্টা করে চিন, সেটাই সাম্প্রতিক বিতর্কের কারণ, জানাল বিদেশমন্ত্রক

টেলিফোনে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে হওয়া কথোপকথনে গত ৬ জুন দুপক্ষের সিনিয়র সামরিক কম্যান্ডারদের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর উত্তেজনা হ্রাস ও বাহিনী প্রত্যাহার নিয়ে যে সমঝোতা, বোঝাপড়া হয়েছিল, তা স্মরণ করেন তিনি।

নয়াদিল্লি: চিনা বিদেশমন্ত্রী ওয়াং লি-র সঙ্গে টেলিফোনে হওয়া কথোপকথনে সোমবার রাতে লাদাখের গালোয়ান উপত্যকায় চিনের ও ভারতের সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় ভারত সরকারের তীব্র প্রতিবাদ, অসন্তোষের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেদিন কোনও গোলাগুলি না চললেও দুপক্ষের হাতাহাতি, পাথর ছোঁড়াছুঁড়িতে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। চিনেরও ৪০ জন মারা গিয়েছেন বলে খবর। জয়শঙ্কর কঠোরতম ভাষায় চিনের ভূমিকার নিন্দা করেছেন। টেলিফোনে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে হওয়া কথোপকথনে গত ৬ জুন দুপক্ষের সিনিয়র সামরিক কম্যান্ডারদের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর উত্তেজনা হ্রাস ও বাহিনী প্রত্যাহার নিয়ে যে সমঝোতা, বোঝাপড়া হয়েছিল, তা স্মরণ করেন তিনি। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, একেবারে নীচের স্তরের কমান্ডাররা গত সপ্তাহে এই বোঝাপড়া কার্যকর করতে নিয়মিত বৈঠক করেছেন। এতে খানিকটা অগ্রগতিও হয়েছিল। কিন্তু চিনের তরফে এলএসি-তে আমাদের দিকে গালোয়ান উপত্যকায় একটি কাঠামো তৈরির চেষ্টা হয়। এটাই হয়ে ওঠে সাম্প্রতিক বিতর্ক, বিরোধের মূল উত্স। চিন একেবারে পূর্বপরিকল্পনামাফিক ছক কষে পদক্ষেপ করে, যার জেরে সাম্প্রতিক হিংসা এবং প্রাণহানি ঘটেছে। স্থিতাবস্থা নষ্ট করা চলবে না বলে আমাদের মধ্যে হওয়া যাবতীয় চুক্তি, বোঝাপড়া ভেঙে বাস্তবকে বদলানোর মানসিকতাই প্রতিফলিত হয়েছে এতে। জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন, এমন অভূতপূর্ব ঘটনাবলী দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। চিনের উচিত, তাদের নিজেদের আচরণ নতুন করে খতিয়ে দেখে ভুল শুধরে সঠিক ব্যবস্থা নেওয়া। এটাই বর্তমান সময়ে দরকার। ৬ জুন সিনিয়র কমান্ডারদের মধ্যে হওয়া বোঝাপড়া দুদেশের আন্তরিকতার সঙ্গে অক্ষরে অক্ষরে কার্য্যকর করা উচিত। দুপক্ষের সেনাবাহিনীরই উচিত সব দ্বিপাক্ষিক চুক্তি, প্রটোকল মেনে চলা। তাদের এলএসিকে পূর্ণ সম্মান জানিয়ে তাকে বদলাতে একতরফা কোনও পদক্ষেপ করাও উচিত নয়। বৈঠক শেষে জয়শঙ্কর ও লি একমত হয়েছেন যে, দুদেশই ৬ জুন হওয়া বোঝাপড়া অক্ষরে অক্ষরে মেনে চলবে, এমন কিছু করবে না যাতে উত্তেজনা বেড়ে যায়, বরং দ্বিপাক্ষিক বোঝাপড়া, চুক্তি মতো শান্তি, স্থিতাবস্থা বজায় রাখাই সুনিশ্চিত করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget