এক্সপ্লোর

শাহিনবাগে গুলি চালানো যুবক, বাবা আপে যোগ দিয়েছিল, ছবি মিলেছে মোবাইল থেকে, দাবি দিল্লি পুলিশের, ‘চক্রান্ত’ দেখছে কেজরিবালের দল

ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ রাজেশ দেও সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে কিছু ছবি আমরা কপিলের ফোনে পেয়েছি যা থেকে প্রমাণ হয় এবং সে নিজেও ইতিমধ্যেই জানিয়েছে যে, সে ও তার বাবা বছরখানেক আগে আপে যোগদান করে। ওকে দুদিনে রিম্যান্ডে নিয়েছি আমরা।

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা ভোটের প্রচারের মধ্যেই শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদস্থলের কাছে ১ ফেব্রুয়ারির গুলিচালনার ঘটনায় ধৃত কপিল গুজ্জরের ব্যাপারে চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার। তারা জানাল, কপিলের মোবাইল ফোন থেকে এমন বেশ কিছু ছবি মিলেছে যাতে তাকে আতিশি মার্লেনা, সঞ্জয় সিংহের মতো আপ নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। গত শনিবার দুপুরে শাহিনবাগের বিক্ষোভ সমাবেশের কাছেই শূন্যে গুলিচালনার অভিযোগে ধরা পড়ে কপিল। দিল্লি পুলিশের সামনেই সে গুলি চালায়। তবে সেখানকার লোকজন তাকে ধরে তাদের হাতে তুলে দেয়। সেসময় তাকে বলতে শোনা যায়, ‘জয় শ্রীরাম’ ও ‘আর কেউ নয়, ভারতে শুধু হিন্দুদের কথাই চলবে’। এই প্রসঙ্গ তুলে বিরোধীদের অভিযোগ ছিল, ওর পিছনে বিজেপি-আরএসএস আছে। আজ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিস্ফোরক দাবি প্রকাশ্যে আসতেই বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, তাহলে শাহিনবাগের গুলিচালনা অরবিন্দ কেজরিবালই করিয়েছেন হিন্দুদের অপমান, ছোট করতে, রাজনৈতিক ফায়দা তুলতে। গোড়া থেকেই স্পষ্ট ছিল, মুসলিম ভোটব্যাঙ্ক মজবুত করতে আপ যত দূর যেতে হয়, যেতে পারে। কেজরিবাল সম্প্রতি এক অনুষ্ঠানে হনুমান চালিশা পাঠ করেছেন। তার উল্লেখ করে সম্বিত কটাক্ষ করেন, মুখে হনুমান চালিশা, আর মনে সার্জিল চালিশা! বিজেপি সভাপতি জেপি নড্ডাও দিল্লি পুলিশের দাবিকে অস্ত্র করে দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, কেজরিবালকে স্পষ্ট বলতে চাই যে, দেশ যে কোনও নির্বাচন, সরকারের চেয়েও বড় আর তার সুরক্ষা নিয়ে ছেলেখেলা করা লোকজনকে এই দেশ মাফ করবে না। কেজরিবাল ও তাঁর গোটা টিমের চেহারা প্রকট হয়ে পড়েছে। দিল্লির জনতা কড়া জবাব দেবেন ওদের। তবে গুলিচালনার ঘটনায় তাদের হাত আছে, এমন ইঙ্গিত উড়িয়ে আপ নেতা সঞ্জয় সিংহ বলেন, বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন ভোটের ঠিক মুখেই ছবিছাপা, চক্রান্তের কথা উঠছে। নির্বাচনের ৩-৪ দিন বাকি। বিজেপি যত পারে, নোংরা রাজনীতি করবেই। কারও সঙ্গে কারও ছবি থাকলে কী বোঝায়? ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ রাজেশ দেও সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে কিছু ছবি আমরা কপিলের ফোনে পেয়েছি যা থেকে প্রমাণ হয় এবং সে নিজেও ইতিমধ্যেই জানিয়েছে যে, সে ও তার বাবা বছরখানেক আগে আপে যোগদান করে। ওকে দুদিনে রিম্যান্ডে নিয়েছি আমরা। কপিলের বাবা দুবার বিএসপি-র টিকিটে, ২০০৮ এ জঙ্গপুরায়, চার বছর বাদে পতপারগঞ্জে ভোটে লড়েছিলেন বলে শোনা যাচ্ছে। দেও জানান, ছবিগুলি মুছে ফেলা হয়েছিল, টেকনিক্যাল টিমের সহায়তায় সেগুলি তাঁরা পুনরুদ্ধার করেছেন। তিনি বলেন, ক্রাইম ব্রাঞ্চ গুজ্জরের ডেরায় হানা দিয়ে তার ফোনটি খুঁজে পায়। পুলিশি তদন্তে বেরিয়েছে, কপিল সেদিন শাহিনবাগে এসেছিল বাইকে চেপে। সার্থক নামে আরেকজন তার সঙ্গে ছিল। টেকনিক্যাল নজরদারি ও সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য তথ্যপ্রমাণে দেখা যায়, তারা দিল্লি-নয়ডা-দিল্লি এক্সপ্রেসওয়ে হয়ে মহারানি বাগ ও হোলি ফ্যামিলি আসে। সেখানে পার্কিংয়ে কপিল তার পিস্তল ঠিকঠাক করে শাহিনবাগে যায়। সূত্রের খবর, সার্থককে কপিলের মোবাইল ফোন দিয়ে ফেরত পাঠানো হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে সেটাই প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, শাহিনবাগের ঘটনাটি দ্বিতীয় গুলিচালনার ঘটনা। গত বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ূয়াদের সিএএ-বিরোধী মিছিলের সময় আচমকা পিস্তল থেকে গুলি চালায় এক ব্যক্তি। এক ছাত্র জখম হয়।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Tamil Nadu News : '৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget