এক্সপ্লোর

Piyush Pandey Death : প্রয়াত বিজ্ঞাপন জগতের জাদুকর 'অ্যাড ম্যান' পীযূষ পাণ্ডে

বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অ্যাডম্যান পীযূষ পাণ্ডে। বয়স হয়েছিল ৭০ বছর। 

 

কলকাতা : বিজ্ঞাপনের কপিকে নিয়ে গিয়েগিয়েছিলেন শিল্পের পর্যায়ে। তাঁর লেখা এক-একটা ক্যাচলাইন দশকের পর দশক ধরে জড়িয়ে গিয়েছে প্রোডাক্টের আইডেন্টিটির সঙ্গে। বিজ্ঞাপন দুনিয়ার তিনি শুধু পথিকৃৎ নন, তিনি অপ্রতিম। ভারতের বিজ্ঞাপন দুনিয়াকে ভাবতে শিখিয়ে ছিলেন অন্যভাবে। তাঁর ভাবনা, ক্যাচলাইনের বহুই কালোত্তীর্ণ। জায়গা করে নিয়েছে মানুষের মনের মণিকোঠায়। তিনি পীযূষ পাণ্ডে। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অ্যাডম্যান পীযূষ পাণ্ডে। বয়স হয়েছিল ৭০ বছর। 

পীযূষ পাণ্ডে প্রায় চার দশক ধরে বিজ্ঞাপন জগতে কাজ করে করেছেন । ওগিলভির চিফ ক্রিয়েটিভ অফিসার ওয়ার্ল্ডওয়াইড এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন। তাঁরই ব্রেনচাইন্ড ক্যাডবেরির 'কুছ খাস হ্যায়'..। তাঁর শৈল্পিক কলমেই তৈরি হয়েছে ফেভিকল, ক্যাডবেরি এবং এশিয়ান পেইন্টসের আইকনিক বিজ্ঞাপনের স্ক্রিপ্টগুলি। এছাড়াও , লুনা মোপেড, ফরচুন অয়েল এবং আরও বেশ কয়েকটি ব্র্যান্ডের জন্য উল্লেখযোগ্য বিজ্ঞাপন তৈরি করেছেন তিনি। ফেভিকলের ‘ইয়ে ফেভিকল কা মজবুত জোড়’, কিংবা ক্যাডেবেরির ‘কুছ খাস হ্যায়’, আবার এশিয়ান পেন্টসের ‘হর খুশি মে রং লায়’— পীযূষের তৈরি বিভিন্ন বিজ্ঞাপনের কথাগুলি যেন বিপণনের থেকে অতিরিক্ত কিছু। প্রোডাক্টের ইমেজকে মানুষের মনে জায়গা করে দিয়েছে পীযূষের লেখা ক্যাচলাইন। বিজ্ঞাপন জগতের মানুষদের একাংশের মতে, তাঁর দেখানো পথে হেঁটেই সাবালক হয়েছে ভারতের বিজ্ঞাপন জগৎ।  পেয়েছিলেন  পদ্মশ্রী সম্মানও।                                        

২০১৩ সালে জন আব্রাহাম অভিনীত "মাদ্রাজ ক্যাফে"তে অভিনয় করেন তিনি। তাছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের একটি বিপণন প্রচারণা  এবং ম্যাজিক পেন্সিল প্রজেক্ট ভিডিওতে অভিনয়ও করেন তিনি।  শুধু অভিনয়ই নয়, বহুমুখী প্রতিভার অধিকারী পীযূষ পাণ্ডের লেখা 'মিলে সুর মেরা তুমহারা' ৮০ ও ৯০ দশকের শিশুদের মনের মণিকোঠায় গচ্ছিত।  

বিজ্ঞাপন জগতের অন্যতম কাণ্ডারী  পীযূষ পাণ্ডের মৃত্যুতে শোকে মূহ্যমান বিজ্ঞাপন জগৎ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget