এক্সপ্লোর

Plane Accident News: আকাশ থেকে রাস্তায় নেমে এল বিমান, আছড়ে পড়ল বাসের উপর, মুহূর্তের মধ্যে সব শেষ

Viral Video: ব্রাজিলের রাজধানী সাও পাওলোতে এই ঘটনা ঘটেছে।

নয়াদিল্লি: ব্যস্ত সময়ে হরের রাস্তায় গাড়ির ঢল। আর সেই সময়ই আচমকা বিপদ নেমে এল। সটান আকাশ থেকে নেমে এল বিমান। আছড়ে পড়ল রাস্তার উপর। আর তাতেই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা, কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। বিমানের চালক দুর্ঘটনায় মারা গিয়েছেন। বিমানের মালিকেরও মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন এক ইনফ্লুয়েন্সারও। (Plane Accident News)

ব্রাজিলের রাজধানী সাও পাওলোতে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, পোর্তো আলেগ্রি যাচ্ছিল ছোট আকারের বিমানটি। সেই সময় ডাউনটাউন সাও পাওলোর কাছে বারা ফন্দায় ব্যস্ত রাস্তার উপর আছড়ে পড়ে।  সেই মুহূর্তের ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়, যা ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও দেখে শিউরে উঠেছেন সকলে।(Viral Video)

ভিডিও-য় দেখা গিয়েছে, শহরের রাস্তায় গাড়ি ঢল নেমেছিল তখন। রাস্তার মোড় ছাড়িয়ে সিগনালে আটকে ছিল পর পর গাড়ি। একটি বাসও দাঁড়িয়েছিল লাইনে। সেই সময় হঠাৎই আকাশ থেকে তীব্র গতিতে নেমে আসে ছোট আকারের বিমানটি। আছড়ে পড়ার সময় সটান বাসের পিছনের অংশে ধাক্কা মারে। বাসের পিছনের দিকে বসে থাকা এক মহিলা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এক মোটর সাইকেল আরোহীও গুরুতর জখম।

আরও চার জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। অল্পবিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনার তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে জ্বলতে শুরু করে বিমানটি। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বাসটিকেও। সঙ্গে সঙ্গে যদিও ছুটে আসে দমকলবাহিনী। তাদের তৎপরতায় অনেকের প্রাণরক্ষা হয়।

যে এলাকায় বিমাটি বাসের উপর আছড়ে পড়ে, সেটি অত্যন্ত ব্যস্ত এলাকা। পর পর অফিস বিল্ডিং রয়েছে সেখানে। বাসের টার্মিনাল ছাড়াও ট্রেন এবং সাবওয়ে স্টেশন রয়েছে। ফলে জনসমাগম লেগেই থাকে সারা ক্ষণ। দুর্ঘটনার সময় ফুটপাতেও মানুষজন ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা। 

বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে একটি বেসরকারি বিমানবন্দর থেকে ৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে সেখান থেকেই বিমানটি আকাশে উড়েছিল। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে।  দুর্ঘটনায় বিমানের পাইলট গুস্তাভ কারনিরো মেদেইরোজ, বিমানের মালিক মার্সিও লুজেদা কারপেনা মারা গিয়েছেন। তিন সন্তানের বাবা লুজেদা ইনফ্লুয়েন্সার ছিলেন। পাশাপাশি আইনজীবী হিসেবেও কর্মরত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার অনুগামী তাঁর। প্রায়শই নিজের বিলাসবহুল জীবনের বিভিন্ন মুহূর্ত সেখানে তুলে ধরতেন তিনি।

লুজেদা Pontifical Catholic University-তে অধ্যাপনা করতেন। যে পাইলট মারা গিয়েছেন, তিনিও যথেষ্ট অভিজ্ঞ। ৫০০০ ঘণ্টা বিমান ওড়ানোর ট্র্যাক রেকর্ড রয়েছে। তবে এই প্রথম নয়। ব্রাজিলে ছোট আকারের বিমান প্রায়শই দুর্ঘটনাগ্রস্ত হয়। গত বছর অগাস্ট মাসেই একটি বাড়ির বাগানে বিমান ভেঙে পড়ে। সেবার বিমানের ৭২ জন যাত্রীই মারা যান।

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget