এক্সপ্লোর

PM Kisan Yojana: ২০০০ টাকা ঢুকবে না অ্যাকাউন্টে ! যদি না করেন এই কাজ

PM Kisan 10th Installment: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির দশম কিস্তির টাকা পেতে করতেই হবে এই কাজ। অন্যথায় ২০০০ টাকা হাতছাড়া হবে কৃষকদের। জেনে নিন কী কাজ করলে অ্যাকাউন্টে পড়বে টাকা।  

PM Kisan 10th Installment: তালিকায় নাম থাকলেও ঢুকবে না টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির দশম কিস্তির টাকা পেতে করতেই হবে এই কাজ। অন্যথায় ২০০০ টাকা হাতছাড়া হবে কৃষকদের। জেনে নিন কী কাজ করলে অ্যাকাউন্টে পড়বে টাকা।  

কৃষকদের জন্য ফের খুশির খবর শোনাল মোদি সরকার। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের বহু কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana-র দশম কিস্তির টাকা। দ্রুত দেখে নিন আপনার নাম আছে নাকি এই তালিকায়।

PM Kisan Yojana: প্রতি বছর ৬,০০০ টাকা
দেশের কৃষকদের জন্য এই প্রাধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। মূলত, এই যোজনার মাধ্যমে বছরে ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের। সেই অনুযায়ী তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের। রিপোর্ট বলছে, ইতিমধ্য়েই দেশের ১১.৩৭ কোটি কৃষক এই যোজনার লাভ পেয়েছেন। সব মিলিয়ে ১.৫৮ লক্ষ কোটি টাকা এই যোজনায় কৃষকদের দিয়েছে সরকার।

PM Kisan Yojana: কীভাবে আধারের সঙ্গে জুড়বেন পিএম কিষাণ অ্যাকাউন্ট ?

১ প্রথমে যে ব্যাঙ্কের শাখায় আপনার আধার কার্ড লিঙ্ক করা রয়েছে সেখানে যান।
২ ব্যাঙ্ক অফিসারের সামনে আধার কার্ডের ফটোকপির ওপর নিজের স্বাক্ষর করুন।আসল আধার কার্ডের ওপর সাইন করবেন না। চাইলে আসল আধার কার্ড ব্যাঙ্কে নাও নিয়ে যেতে পারেন আপনি।
৩ অনলাইনে আপনার আধার কার্ড যাচাইকরণের পরই লিঙ্ক করা সম্ভব।
৪ এই যাচাইকরণের পর আপনার ১২ সংখ্যার আধার নম্বর পিএম কিষাণ অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে।
৫ যাচাইকরণের পরে আপনাকে এসএমএস করে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

PM Kisan 10th Installment : ক্রিসমাসের আগে ঢুকবে টাকা
আগামী ১৫ ডিসেম্বরের আগে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ফেলতে পারে কেন্দ্রীয় সরকার। ক্রিসমাসের আগেই এই টাকা দিতে চাইছে কেন্দ্র।আগের মতোই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা।সেই মতো দেখে নিতে হবে অ্যাকাউন্ট ব্যালেন্স।

PM Kisan Yojana: তালিকায় আপনার নাম আছে কি ?
আপনি যদি এই যোজনার সুবিধা নেওয়ার জন্য নিজের নাম রেজিস্টার করে থাকেন তবে অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর রাখুন। তবে সবার আগে দেখুন দশম কিস্তিতে তালিকায় আপনার নাম আছে কিনা। জেনে নিন কীভাবে দেখতে হবে এই তালিকা।

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana: কীভাবে দেখবেন তালিকা ?

প্রথমে PM Kisan Samman Nidhi Yojana https://pmkisan.gov.in.-এ যেতে হবে আপনাকে।

এখানে 'Farmers Corner'-এ ক্লিক করতে হবে কৃষকদের।

ক্লিক করার পর তৃতীয় পর্বে  'Beneficiaries List' দেখুন।

এবার এখানে 'drop down'-এ ক্লিক করুন।

এই পর্বে এসে state, district, sub-district, block ও village সিলেক্ট করুন।

এখানে 'Get Report' সেগমেন্টে ক্লিক করুন।

শেষে এই পর্বে আপনার এলাকার পুরো তালিকা দেখতে পারবেন।

PM Kisan Yojana: কারা পাবেন এর লাভ ?

প্রধানমন্ত্রীর এই যোজনার সুবিধা পেতে আপনার বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।সঙ্গে সেই কৃষকের কমপক্ষে ২ হেক্টর চাষের জমি থাকা বাধ্যতামূলক। কোনও কৃষকের যদি সেই পরিমাণ জমি না থাকে তাহলে এই যোজনার সুবিধা নিতে পারবেন না তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Kedarnath Dham: শীতকালের জন্য বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা, আগামী সোমবার বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা
শীতকালের জন্য বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা, আগামী সোমবার বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget