এক্সপ্লোর

PM Narendra Modi:'ওঁর বিপুল অবদান রয়েছে', রাজ্যসভায় বিদায়ী সাংসদদের জন্য বক্তৃতায় মনমোহন সিংহের প্রশংসা মোদির

Ex PM Manmohan Singh:বৃহস্পতিবার রাজ্যসভার বিদায়ী সাংসদদের জন্য ফেয়ারওয়েল-বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, 'আজকের দিনে ডক্টর মনমোহন সিংহের কথা স্মরণ করতে চাই.'

নয়াদিল্লি: পূর্বসুরির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Praises Dr Manmohan Singh)! বৃহস্পতিবার রাজ্যসভার বিদায়ী সাংসদদের জন্য ফেয়ারওয়েল-বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, 'আজকের দিনে ডক্টর মনমোহন সিংহের কথা স্মরণ করতে চাই...ওঁর বিপুল অবদান রয়েছে..একটা বিশাল সময় ধরে উনি এই ভবন ও দেশের দিশা নির্দেশ করেছেন... সে জন্য ওঁর কথা চিরস্মরণীয়।'

স্মরণের সরণিতে...
পূর্বসুরি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদির কথায় পুরনো সংসদ ভবনের প্রসঙ্গ চলে আসে। সরকারের বিরুদ্ধে আস্থা ভোটের স্মৃতিচারণ করতে গিয়ে মোদি বলেন, 'জানাই ছিল যে ট্রেজারি বেঞ্চ জিতবে। তা সত্ত্বেও ডক্টর মনমোহন সিংহ হুইলচেয়ারে এসে ভোট দিয়ে যান। এক জন সদস্যকে তাঁর কর্তব্য সম্পর্কে যে কতটা সচেতন ও নিবেদিত হতে হয়, এটিই তার দৃষ্টান্ত।' প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশংসা করে রাজ্যসভার সমস্ত বিদায়ী সদস্যকে আগামীর শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। বলেন, 'আশা করব অবসরপ্রাপ্ত সাংসদদের অভিজ্ঞতা দেশের কাজে লাগবে, নবীন প্রজন্মকেও উদ্বুব্ধ করবে।'

প্রশংসা ছাড়া...
একদিকে ইউপিএ জমানার প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রশংসা, অন্য দিকে বিরোধীদের নেতা মল্লিকার্জুন খাড়্গেকে কটাক্ষ--এক সঙ্গে দুরকম কথাই শোনা যায় মোদির বক্তৃতায়। 'ব্ল্যাক পেপার' আনার জন্য কংগ্রেস সভাপতি খাড়্গেকে 'ধন্যবাদ' জানিয়ে মোদির বার্তা ছিল, সরকার যা যা ভাল কাজ করেছে, সেগুলির 'কালা টিকা' হিসেবে কাজ করবে এটি। এদিন প্রতিবাদের প্রতীক হিসেবে বিরোধী সাংসদরা যে কালো পোশাক পরেছিলেন, সেটি নিয়ে ব্যঙ্গের সুর ছিল প্রধানমন্ত্রীর গলায়। বলেন, 'আজ রাজ্য়সভায় ফ্যাশন-প্যারেডও দেখলাম।' তবে এসবের মাঝে আলাদা করে পূর্বসুরির প্রশংসা নজর কেড়েছে রাজনৈতিক মহলের। 

আর যা...
ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে রাজ্য়সভার ৬৮ জন সদস্য়ের মেয়াদ শেষ হচ্ছে। তাঁদের উদ্দেশেই এদিনের বক্তৃকা। এর পর চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বাসভবনে তাঁদের 'ফেয়ারওয়েল' দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল ১০টায়, এই সাংসদরা রাষ্ট্রপতি ভবনে একটি গ্রুপ ফোটো তোলেন। আজ সন্ধেয়  চেয়ারম্যানের বাসভবনে ফেয়ারওয়েল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁদের। যে ৬৮ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের মধ্যে ৫৬টি আসনে এপ্রিল মাসে নির্বাচন হওয়ার কথা। ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এঁদের মধ্যে ২৯ জন বিজেপির। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও রয়েছেন এই তালিকায়। সূত্রের খবর, বিজেপি হাইকম্যান্ড, বিভিন্ন রাজ্যের নেতাদের এই নির্বাচনে দাঁড় করানোর কথা ভাবছে বিজেপি।

আরও পড়ুন:‘দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন, OBC পরিবারে জন্মাননি মোদি’, বললেন রাহুল

 

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
LPG Price Cut : বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Kulgam Terror Attack : পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget