এক্সপ্লোর

PM Modi At Goa Liberation Day: পটেল থাকলে আরও আগে পর্তুগিজ শাসনমুক্ত হতো গোয়া: মোদি

PM Modi At Goa Liberation Day: আজীবন কংগ্রেসি ছিলেন পটেল। কিন্তু নেহরু এবং গাঁধী পরিবারকে আক্রমণ করতে এবং নির্বাচনী ফায়দা তুলতে পটেলকে ঢাল করার অভিযোগ আগেও উঠেছে মোদির বিরুদ্ধে।

পানাজি: ভোটের (Goa Assembly Election 2022) আগে যৌন কেলেঙ্কারিতে ফেঁসেছেন মন্ত্রী। গোয়ায় দলকে চাঙ্গা করতে তাই এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দ্বারস্থ হল বিজেপি (BJP)। আর সেখানে গিয়েই গোয়াবাসীর মনে স্বাধীনতার আবেগ উস্কে দিতে দেখা গেল মোদিকে। পটেল আরও কিছু দিন বেঁচে থাকলে, গোয়া অনেক আগেই পর্তুগিজদের হাত থেকে গোয়া স্বাধীন হয়ে যেত বলে মন্তব্য করলেন তিনি।

প্রতি বছর ১৯ ডিসেম্বর দিনটি গোয়ায় ‘বিজয় দিবস’ (Goa Liberation Day) হিসেবে পালিত হয়। ১৯৬১ সালে ওই দিনেই ভারতীয় সেনা গোয়াকে পর্তুগিজ শাসনমুক্ত করে। সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)। রবিবার সেই প্রসঙ্গে মোদি বলেন, “সর্দার বল্লভভাই পটেল (Sardar Vallabhbhai Patel) বেঁচে থাকলে, আরও আগেই স্বাধীনতার স্বাদ পেত গোয়া।”

নিজামদের হাত থেকে মহারাষ্ট্রের মারাঠাওয়াড়কে উদ্ধারের শ্রেয় দেওয়া হয় পটেলকে। নেহরু সরকারে উপপ্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। আজীবন কংগ্রেসি ছিলেন পটেল। কিন্তু নেহরু এবং গাঁধী পরিবারকে আক্রমণ করতে এবং নির্বাচনী ফায়দা তুলতে পটেলকে ঢাল করার অভিযোগ আগেও উঠেছে মোদির বিরুদ্ধে।

এ দিন গোয়ার স্বাধীনতা নিয়েও নেহরুকে ছোট করে দেখানোর অভিযোগ উঠছে মোদির বিরুদ্ধে। কারণ ইতিহাস বলছে, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তৎকালীন সরকারের তরফে গোয়াকে স্বাধীন করার প্রচেষ্টা শুরু হয়। তাতে শামিল ছিলেন পটেলও। ১৯৪৮ সালে পর্তুগিজ কনসালের সঙ্গে সাক্ষাতে গোয়ার স্বাধীনতার প্রসঙ্গ তোলেন নেহরু।

আরও পড়ুন: বিরোধীদের ফোনে আড়ি পাতছে যোগী-সরকার, অভিযোগ প্রিয়ঙ্কার

কিন্ত বার বার চেষ্টা চালিয়েও পর্তুগিজ শাসকদের সঙ্গে সমঝোতায় পৌঁছনো যায়নি।দীর্ঘ টানাপড়েনের পর ১৯৬১ সালে ১৮ এবং ১৯ ডিসেম্বর রাতে সেনাবাহিনীকে গোয়া দখলের নির্দেশ দেন নেহরু। তাতেই গোয়ার পর্তুগিজ শাসক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। নেহরুর এই কৃতিত্ব খর্ব করতেই ইচ্ছাকৃত ভাবে মোদি গোয়াবাসীর মনে পটেল আবেগের সঞ্চার করতে চেয়েছেন বলে মনে করছেন সমালোচকরা।

এ বছর অক্টোবরের শেষে মোদির ভ্যাটিক্যান সফরের সঙ্গে গোয়ার নির্বাচনকে জুড়ে দুইয়ে দুইয়ে চার করতে দেখা গিয়েছিল বিরোধীদের। এ দিন মোদি নিজেই পোপ ফ্রান্সিসের (Pope Francis) সঙ্গে সাক্ষাতের কথা তুলে ধরেন। বলেন, “কিছু দিন আগে ইটালি এবং ভ্যাটিক্যান সিটি গিয়েছিলাম। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়। ওঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছি।জবাবে পোপ বলেন, এটাই ওঁর পাওয়া সেরা উপহার। ভারতের প্রতি এমনই ভালবাসা ওঁর। ভারতের বৈচিত্র্য এবং গণতন্ত্রের প্রতি নিখাদ ভালবাসা রয়েছে ওঁর।”

এ দিন গোয়ায় একাধিক প্রকল্পেরও সূচনা করেন মোদি যার মধ্যে রয়েছে আগুয়ারা কেল্লা কারা মিউজিয়ামের সংস্কার, গোয়া মেডিক্যাল কলেজ এবং দক্ষিণ গোয়া জেলা হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লক গড়ে তোলা এবং মোপা বিমানবন্দরে উড়ান প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রকল্প।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget