এক্সপ্লোর

Khaleda Zia Health : ভেন্টিলেশনে খালেদা জিয়া, অবস্থার আরও অবনতি,পাশে দাঁড়ানোর বার্তা মোদির

 ৮০ বছর বয়সী খালেদা জিয়ার বুকে সংক্রমণের চিকিৎসা চলছে।   বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কথা জেনে পাশে থাকার  বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকা : সঙ্কটে খালেদা জিয়ার স্বাস্থ্য। তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। বেশ কিছুদিন ধরেই কঠিন অসুখে ভুগছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।  রবিবার ভোরই তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম। চিকিৎসকরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে। 

বহুদিন ধরেই অসুস্থ তিনি। ইদানিং অবস্থা একটু বেশিই খারাপ বলে জানা গিয়েছে।  জানা গিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেত্রীর  হৃদপিণ্ড এবং ফুসফুসের অবস্থা ভাল নয়।  ৮০ বছর বয়সী খালেদা জিয়ার বুকে সংক্রমণের চিকিৎসা চলছে।   বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কথা জেনে পাশে থাকার  বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি পোস্টে লেখেন,  বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।        

সংবাদমাধ‍্যম প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, খালেদার চিকিৎসার জন্য চিন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এসেছে ঢাকায়। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ডও। তাঁরা ইতিমধ্যেই বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে  খালেদা জিয়ার চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছে। অসুস্থতার জন্য দীর্ঘদিনই তাঁর পুত্র তারেক রহমান দল চালাচ্ছেন। যদিও এখনও খালেদা জিয়াই এখনও দলের চেয়ারপারসন।  

খালেদা জিয়ার অবস্থা বহুদিন ধরেই খারাপ। হাসিনার আমলেও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন বিএনপি নেতাদের অভিযোগ ছিল, তাঁকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন ছিল কিন্তু তার অনুমতি মিলছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে জুম্মার নামাজের পর বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার একমাত্র ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরেই দেশের বাইরে। তিনি লন্ডনবাসী। তিনি কি ফিরবেন ? জানা যাচ্ছে তিনি জানিয়েছেন, তাঁর দেশে ফেরার বিষয়টি তাঁর নিজের নিয়ন্ত্রণের বাইরে, ও বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget