অন্তর্বর্তী বাজেটই হবে, বিরোধীদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: গুলাম নবি

নয়াদিল্লি: শুক্রবারের বাজেট অন্তর্বর্তী হবে বলেই বিরোধীদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার একথাই জানালেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তিনি জানান, বিরোধীরা সরকারকে বলেছে, চলতি বাজেট অধিবেশনে সংসদে কেবলমাত্র বিতর্কহীন বিল পেশ করতে। এদিন রাজ্যসভায় সর্বদলীয় বৈঠকের পর আজাদ বলেন, আমাদের উচিত কেবলমাত্র সেই সব বিল পেশ করা যেগুলি বিতর্কিত নয়। কারণ, সেগুলি নিয়ে ঐকমত্যে পৌঁছনো সম্ভব। পাশাপাশি, সরকার যদি ফের বিতর্কিত বিল নিয়ে চাপসৃষ্টি করে, তাহলে গতবারের মতো এবারও সংসদের স্বাভাবিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন আজাদ। কংগ্রেসের মন্তব্যকে সমর্থন জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। তাঁর আরও অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে, সিবিআই-এর মধ্য দিয়ে বড় শরিক পেয়েছে মোদি সরকার।
Before You Go
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র






















